Home / Entertainment / যে কারণে কাজ ফেলে তড়িঘড়ি করে মুম্বাই ফিরলেন জ্যাকুলিন

যে কারণে কাজ ফেলে তড়িঘড়ি করে মুম্বাই ফিরলেন জ্যাকুলিন

ছিলেন মুম্বাইয়ের বাইরে। কিন্তু তড়িঘড়ি হঠাৎ মুম্বাইয়ে ফিরলেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। এদিন বিমানবন্দরে বেশ খানিকটা উদ্বিগ্নও দেখা গেল অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জ্যাকুলিনের মা কিম ফার্নান্ডেজ অসুস্থ। তাকে ভর্তি করানো হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। এই মুহূর্তে তাকে আইসিইউ-তে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কিমের শারীরিক অবস্থা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার জ্যাকলিনকে বিমানবন্দরে দেখার পর অনুরাগীদের এই বিষয়টি বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। অভিনেত্রীর পরনে ছিল লেদার জ্যাকেট এবং ডেনিম প্যান্ট। চোখে সানগ্লাস ছাড়াও তিনি মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে।

২০২২ সালেও জ্যাকুলিনের মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সে বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল তার। সেই সময় কিমকে বাহারিনের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের সঙ্গে জ্যাকলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে জ্যাকুলিন কথা বলেছেন। 

একটি সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইয়ে থাকি। তাই মা কে খুব মিস করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *