Home / Entertainment / যে অদ্ভুত কারণে সিনেমা থেকে বাদ পড়েন নেহা ধুপিয়া

যে অদ্ভুত কারণে সিনেমা থেকে বাদ পড়েন নেহা ধুপিয়া

বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী নেহা ধুপিয়া। তার পরও বর্তমান সময়ে দাঁড়িয়ে তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়েই বিস্ফোরক নেহা। 

rnrn

নেহা ধুপিয়া জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তাকে বহুবার শারীরিক গঠন ও চেহারা নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। নেহা আরও জানান, একটি শোয়ে কাজ করার বিষয়ে কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরও তাকে শো থেকে বের করে দেওয়া হয়েছিল। কারণ নির্মাতারা জানতে পারেন তিনি সেসময় অন্তঃসত্ত্বা ছিলেন।

rnrn

শুধু তাই নয়, নেহা জানিয়েছেন, একবার বড়ই অদ্ভুত কারণে তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হলো? এই প্রশ্নে নির্মাতারা নাকি তাকে বলেছিলেন— 'আপনার মুখের গঠন বড়ই তীক্ষ্ণ'। এমন অদ্ভুত কারণ শুনে অবাক হয়ে গিয়েছিলেন নেহা। এ ছাড়া নির্দিষ্ট শরীরের গঠন না থাকায় সমালোচনার মুখে পড়েছিলেন নেহা। অভিনেত্রীর কথায়, একপ্রকার জোর করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তাকে।

rnrn

নেহা জানান, একটা ছবির জন্য তাকে ৭-১০ কেজি ওজন কমাতে বলা হয়েছিল। তবে অভিনেত্রী সেটা করতে চাননি। জানিয়েছিলেন, তিনি ওই চরিত্রে জন্য এক্কেবারেই ফিট। ওজন কমানোর প্রয়োজন নেই। এর পরই নেহাকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। 

rnrn

প্রসঙ্গত নেহা ধুপিয়া এ মুহূর্তে জনপ্রিয় শো ‘নো ফিল্টার নেহা’র সঞ্চালনা করছেন। নেহার সেই শোয়ের অতিথি হয়েছেন বহু বলি তারকা। শাহিদ কাপুর, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে, বিপাশা বসুসহ আরও অনেকেই নেহার শোয়ে এসেছেন। 

rnrn

নেহা অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন। ২০১৮ সালে তাদের মেয়ে মেহরের জন্ম হয়। আর ২০২১-এ জন্ম হয় ছেলে গুরিকের। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *