Home / Entertainment / যেসব কারণে শাহরুখকে পেছনে ফেলে শীর্ষে কার্তিক আরিয়ান

যেসব কারণে শাহরুখকে পেছনে ফেলে শীর্ষে কার্তিক আরিয়ান

শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি পেয়েছে গত ১০ জানুয়ারি। অ্যাকশনে ভরপর ট্রেলার দ্রুতই দর্শকদের মন জয় করে নিয়েছে। ভুলিয়ে দিয়েছে আগে সিনেমার গান নিয়ে তৈরি হওয়া বিতর্ক। 

rnrn

এর দুদিন পরই মুক্তি পায় কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। তবে আশ্চর্যের ব্যাপার হলো— দুই দিন পর মুক্তি পেয়েও ভিউয়ের দিক থেকে ‘পাঠান’-এর ট্রেলারকে ছাড়িয়ে গেছে ‘শেহজাদা’। 

rnrn

‘পাঠান’-এর ট্রেলারের ভিউ হয়েছে ৫০ মিলিয়ন। অথচ দুদিন পর মুক্তি পেয়েও শেহজাদার ভিউ ৬৫ মিলিয়ন। এমনকি ভারতে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে কার্তিকের সিনেমার ট্রেলারটি। 

rnrn

কিন্তু কীভাবে এটি সম্ভব হলো? জেনে নেওয়া যাক সম্ভাব্য কিছু কারণ।

rnrn

‘পাঠান’ দিয়ে দীর্ঘ চার বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাকে পর্দায় অ্যাকশন অবতারে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা— এর সবই সত্যি। তবে তার চেয়েও বড় সত্যি সাম্প্রতিক ফর্মের দিক থেকে শাহরুখের চেয়ে অনেক এগিয়ে আছেন কার্তিক। 

rnrn

২০১৮ সালে মুক্তি পাওয়া শাহরুখের সর্বশেষ সিনেমা ‘জিরো’ বক্স অফিসে ফ্লপ করে। তাদের আগের দুই সিনেমা ‘জব হ্যারি মেট সেজাল’ ও ‘ফ্যান’ও সেভাবে চলেনি। সর্বশেষ শাহরুখের সুপারহিট ছবি বলতে ৯ বছর আগে মুক্তি পাওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’।

rnrn

অন্যদিকে ২০১৮ সালে ‘সনু কে টিটু কি সুইটি’ সুপারহিট হওয়ার পর আর পেছন ফিরে দেখতে হয়নি কার্তিক আরিয়ানকে। গত কয়েক বছর তার ‘লুকা চুপি’, ‘পতি পত্নী অওর ওহ’, ‘ভুলভুলাইয়া টু’ সুপারহিট।

rnrn

এ ছাড়া কেবল যে সিনেমা হিট তা–ই নয়, এই সময়ের তরুণদের কাছে অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক। হলে মুক্তি না পেলেও গত দুই বছর মুক্তি পাওয়া তার দুই ছবি ‘ধামাকা’ ও ‘ফ্রেডি’ নেট দুনিয়ায় প্রশংসিত হয়। অভিনেতা হিসেবে এই সাম্প্রতিক ফর্মই কার্তিককে এগিয়ে রেখেছে শাহরুখের মতো বড় তারকার চেয়ে।

rnrn

অনেক বক্স অফিস বিশ্লেষক মনে করছেন, মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে ঝড় তুলবে কার্তিকের সিনেমা। কারণ ভারতের মানুষ পরিবার, বন্ধুবান্ধব নিয়ে যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, ‘শেহজাদা’ ঠিক সে ধরনেরই সিনেমা।
rn 
rnকিন্তু পাঠান সিনেমার গান নিয়ে যে ধরনের বিতর্ক চলছে, তাতে সেই সিনেমা পরিবার নিয়ে দেখা সম্ভব নয় বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।  

rnrn

গত এক দশকে নিজেকে রোমান্টিক ও কমেডি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কার্তিক আরিয়ান। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করেন বলে তার সমালোচনায় ছিল। সেখান থেকে গত বছর ওটিটিতে মুক্তি পাওয়া ‘ফ্রেডি’তে ভিন্নরূপে দেখা যায় তাকে। আর ‘শেহজাদা’র ট্রেলারে তাকে পাওয়া গেছে অ্যাকশন তারকা হিসেবে। এ সিনেমাতেও কমেডি আছে, তবে তা ছাপিয়ে ভক্তদের নজর কেড়েছে কার্তিকের অ্যাকশন।

rnrn

শাহরুখের ‘পাঠান’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি, কার্তিকের ‘শেহজাদা’ আসবে আগামী ১০ ফেব্রুয়ারি। সরাসরি বক্স অফিসে মুখোমুখি না হলেও শাহরুখের ছবির ব্যবসা যে ‘শেহজাদা’র কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন শঙ্কা প্রকাশ করেছেন অনেক বক্স অফিস বিশ্লেষক।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *