Home / Entertainment / যারা থাকছেন সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে 

যারা থাকছেন সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে 

আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বড় পরিসরে রিসেপশনের আয়োজন করেছেন সিদ্ধার্থ-কিয়ারার জুটি। স্বাভাবিকভাবেই সেই রিসেপশনে বসবে চাঁদের হাট। সেই পার্টিতে উপস্থিত থাকবেন সিদ্ধার্থের সাবেক প্রেমিকা আলিয়া ভাট ও তার স্বামী রণবীর কাপুর৷ 

rnrn

এছাড়া আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন সালমান খান, শাহিদ কাপুর, মীরা রাজপুত, ভারুন দেওয়ান, ভূষণ কুমার, করণ জোহরের মতো তারকারাও।

rnrn

সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সলমের এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পর মুম্বাইয়ে ফিরেছেন এই নবদম্পতি। মুম্বাইয়ে ফিরতেই জনপ্রিয় এই যুগলকে কালিনা বিমানবন্দরে শুভেচ্ছা জানান সবাই।

rnrn

কিয়ারার পরনে ছিল হলুদ সালোয়ারের ওপর ওড়না আর সিদ্ধার্থ পরেছিলেন সাদা কুর্তা ও সাদা পাজামা। এয়ারপোর্টে নামার পরই দুজনকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। এরপর তাদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করেন নবদম্পতি। 

rnrn

প্রসঙ্গত, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২১ সালের শেরশাহ চলচ্চিত্রের সেটে ডেটিং শুরু করেন। যেটি ছিল তাদের প্রথম চলচ্চিত্র। গত ৭ ফেব্রুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। শুক্রবার বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তারা।
rn 

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *