যাকে দেখে ক্রাশ খেয়েছিলেন অভিনেত্রী

Written by

in

বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ, গান ও আবৃত্তি দিয়ে ছোটপর্দার জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

তিনি চেয়েছিলেন গায়িকা হতে, কিন্তু বড় হয়ে অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েন। চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন হিমি।

আগামী মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দেশের নিজের পছন্দের দল নিয়ে এক সাক্ষাৎকারে অকপট খোলামেলা কথা বলেছেন এই তারকা।

সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রীতির কথা জানাতে গিয়ে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা হচ্ছে ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’

তার কথায়, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *