Home / Entertainment / মোশাররফ করিমের নতুন ধারাবাহিক শুরু

মোশাররফ করিমের নতুন ধারাবাহিক শুরু

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। কমেডি ঘরানার নাটকেই তাকে বেশি দেখা যায়। তবে সিরিয়াসধর্মী নাটকেও অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। আজ থেকে এ অভিনেতাকে দেখা যাবে নতুন একটি ধারাবাহিক নাটকে। নাম ‘বাওকুমটা বাতাস’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস্ করিম। 

rnrn

নির্মাতা জানিয়েছেন, গ্রামীণ আবহে সাধারণ মানুষের জীবনযাপন, প্রেম-বিরহ, অভিমান, প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এ নাটকের গল্প এগিয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘গ্রামীণ আবহে নাককটি নির্মিত হয়েছে। গল্পে বেশ টুইস্ট আছে। 

rnrn

দর্শকরা আমাকে যেভাবে আশা করেন, বা যেভাবে দেখতে পছন্দ করেন সেভাবেই এ নাটকে আমাকে পাবেন। আশা করি এটি আমার আগের নাটকগুলোর মতোই দর্শকপ্রিয়তা পাবে।’ নির্মাতা জানিয়েছেন, আজ থেকে বাংলাভিশনে নাটকটির প্রচার শুরু হচ্ছে। 

rnrn

চলবে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে। এ নাটকে আরও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, রোবেনা রেজা জুঁই, তারিক স্বপন, শফিক খান দিলু, স্বর্না, শহীদুল্লাহ সবুজ, খায়রুল আলম টিপু, রিমু রেজা প্রমুখ। এদিকে নাটকের পাশাপাশি চঞ্চল চৌধুরী সিনেমায়ও অভিনয় করছেন। কলকাতায় তার অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

  আনন্দনগর প্রতিবেদক 

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *