Home / Entertainment / মেহেদি রাঙা হাতে ঈদ শুভেচ্ছা জানালেন মাহি

মেহেদি রাঙা হাতে ঈদ শুভেচ্ছা জানালেন মাহি

ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পালন করছেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। 

পাশাপাশি তারকারাও মেতেছে ঈদ উৎসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীরা জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা। 

মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।  

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মুবারক।’ সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। 

শেয়ার করা ছবিতে দেখা যায়, মাহি দু্ই হাতে মেহেদি দিয়েছে। অভিনেত্রীকে বেশ মানিয়েছে সঙ্গে তার মিষ্টি হাসি যেন নজর কেড়েছে। 

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মাহিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *