Home / Entertainment / মুক্তির অপেক্ষায় রজনীকান্তের ‘কুলি’, মুখে মুখে গান মনিকা

মুক্তির অপেক্ষায় রজনীকান্তের ‘কুলি’, মুখে মুখে গান মনিকা

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের সিনেমা ‘কুলি’ মুক্তি পেতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত লোকেশ কনাগারাজ পরিচালিত এ সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে। এর মধ্যে তামিল এ সিনেমার দ্বিতীয় গান ‘মনিকাও’ মুক্তি পেয়েছে। 

আর এ গানটির মাধ্যমে ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিকে শ্রদ্ধা জানানো হয়েছে। গত ১১ জুলাই মুক্তি পাওয়া এই গানে আছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। গানটির সুর করেছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। সৌবিন শাহির এ গানে নৃত্যশৈলীর জন্য প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

কুলি সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। সিনেমাটি কেবল রজনীকান্তের জন্য নয়, বরং কাস্টিংয়ের জন্যও ব্যাপক আলোচিত হচ্ছে। কুলি সিনেমাটি রজনীকান্তের জন্য বিশেষ— কারণ নির্মাতা লোকেশ কনাগারাজের সঙ্গে এই প্রথমবার কাজ করছেন তিনি। 

এ সিনেমায় রজনীকান্ত ছাড়াও আরও দেখা যাবে নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ ও শ্রুতি হাসান। এ ছাড়া মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের একটি বিশেষ ক্যামিও নিয়ে রয়েছে গুঞ্জন।

ইতোমধ্যে ‘কুলি’ সিনেমাটি নিয়ে সবচেয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। সিনেমাটি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে কিনা—এমন কথাও শোনা যাচ্ছে। এ বিষয়ে পরিচালক লোকেশ কনাগারাজের প্রতিক্রিয়াও সামনে এসেছে। যদিও সিনেমার প্লট এখনো প্রকাশ করা হয়নি। তবে সম্প্রতি মুক্তি পাওয়া টিজার দর্শকদের কৌতূহলী করে তুলেছে।

একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে লোকেশ কনাগারাজ বলেন, আমি আসলেই জানি না। এ মুহূর্তে আমি বলতে পারব না, সিনেমাটি এক হাজার কোটি ছুঁবে কিনা। কিন্তু আমি একটি সংখ্যা নিশ্চিত করে বলতে পারি— প্রত্যেক দর্শকের খরচ হবে ১৫০ রুপি, তাদের এ খরচ বৃথা যাবে না।

পরিচালক বলেন, আমি সিনেমা বানাই দর্শকের ১৫০ কিংবা ১৯০ রুপিকে টার্গেট করে। এটা টিকিটের দাম, দর্শকের সন্তুষ্টিই আমার লক্ষ্য। এ জন্য আমি এক হাজার কোটির দিকে তাকাই না বলে জানান লোকেশ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *