মিষ্টি জান্নাতের নতুন প্রেমের গুঞ্জন

Written by

in

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত আবারও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় উঠে এসেছেন। এর আগে শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন ওঠে। এবার নেটিজেনদের মাঝে গুঞ্জন— মিষ্টি জান্নাতের নতুন করে প্রেমে পড়ার।

জনপ্রিয় এ অভিনেত্রী নাকি এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন। তারা নাকি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যা এখন প্রেমে রূপ নিয়েছে।

সূত্রে জানা গেছে, অভিনেত্রী মিষ্টি জান্নাত ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। দুজনের মধ্যে বোঝাপড়া বেশ ভালো এবং তারা একে অপরের সান্নিধ্যে স্বচ্ছন্দ। তাদের প্রেম বেশ গভীরে পৌঁছেছে বলে ধারণা নেটিজেনদের।

আরও পড়ুন
আরও পড়ুন

সূত্র আরও জানায়, কয়েক মাস ধরেই রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ এবং বিনোদনকেন্দ্রগুলোতে সেই ব্যবসায়ীর সঙ্গে মিষ্টি জান্নাতকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। শুধু তাই নয়, দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনাতেও তাদের একসঙ্গে থাকার বিষয়টি আলোচনায় এসেছে। যদিও এ বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত কিংবা সেই ব্যবসায়ী।

এদিকে সামাজিক মাধ্যমেও অভিনেত্রীর সাম্প্রতিক কিছু পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তার পোস্টগুলোর মাধ্যমে হয়ত সেই সম্পর্কের ইঙ্গিতই দিচ্ছেন তিনি। আবার অনেকেই এটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ বলছেন, সময় হলেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না থাকায় বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

উল্লেখ্য, অভিনেত্রী মিষ্টি জান্নাত তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। নতুন এই সম্পর্কের গুঞ্জন তার ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই সম্পর্ক নিয়ে তিনি কবে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেন।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *