Home / Entertainment / মিথিলার ‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে পাশে দাঁড়ালেন মাহি

মিথিলার ‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে পাশে দাঁড়ালেন মাহি

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতার প্রস্তুতি চলার মধ্যেই পুরনো একটি ‘ওয়াশরুম ভিডিও’ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।

সাম্প্রতিক লাইভে এসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মিথিলা। ক্রমাগত নেতিবাচক মন্তব্য ও প্রচারণায় বিব্রত তিনি জানান—ভিডিওটি প্রায় সাত থেকে আট বছর আগের। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

বন্ধুর এই পরিস্থিতিতে চুপ থাকেননি মাহি। বিতর্ক আর সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা শেয়ার করে তিনি মিথিলার প্রতি সংহতি জানান। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *