Home / Entertainment / ‘মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভালো লাগল’

‘মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভালো লাগল’

‘মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভালো লাগল’
ছবি: যুগান্তর

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ফোন করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। বুধবার এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন দেশের জনপ্রিয় নায়ক শাকিব। 

তিনি জানান, হঠাৎ মাহফুজ ভাইয়ের ফোন পেয়ে ভীষণ ভালো লাগল। অনেক কথা আর দারুণ সব ভাবনার বিনিময়ও হলো। আট বছর পর আবার সিনেমায় ফিরছেন আমাদের প্রিয় মাহফুজ ভাই। তিনি চমৎকার একজন মানুষ ও অসাধারণ অভিনেতা। প্রত্যাশা রাখি তিনি আমাদের মাঝে থাকবেন, নিয়মিত সিনেমায় অভিনয় করবেন।

ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমা।

মাহফুজ আহমেদের সিনেমার জন্য শুভকামনা জানিয়ে শাকিব খান লিখেছেন, মাহফুজ ভাইয়ের প্রতি রইলো অনেক অনেক শুভকামনা।

এর আগে ‘প্রহেলিকা’ সিনেমার এক সংবাদ সম্মেলনে শাকিবের প্রশংসা করেছেন মাহফুজ।

তিনি বলেছেন, শাকিব খান শুধু নায়ক নন, অনেক বড় একজন অভিনেতা। দুটি জিনিসের সমন্বয়ের অভাব আছে আমাদের। কেউ অভিনয় পারলে নায়কোচিত না, আবার নায়কোচিত হলে অভিনয় পারে না। শাকিব খান একইসঙ্গে অভিনেতা এবং নায়ক।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *