Home / Entertainment / অসিনের সংসারে নাকি অশান্তি 

অসিনের সংসারে নাকি অশান্তি 

অসিনের সংসারে নাকি অশান্তি 
ছবি: যুগান্তর

দক্ষিণি তারকা অসিন একসময় বলিউডে জনপ্রিয় মুখ ছিলেন। আমির খানের বিপরীতে ‘গজনি’ সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ দিয়েছিলেন তিনি। শুধু কি তাই- এরপর সালমান খানের বিপরীতে ‘রেডি’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। জনপ্রিয়তা পওয়ার পরও বলিউডে থিতু হতে পারেননি এই দক্ষিণি তারকা। সংসারের জন্য অভিনয় ছাড়েন তিনি। এ বার তার সেই সুখের সংসারেই নাকি অশান্তির আঁচ। গুঞ্জন, শিল্পপতি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতে চলেছে তার। একটি কন্যা সন্তানও রয়েছে। কিন্তু হঠাৎ কি এমন হল অভিনেত্রীর দাম্পত্য জীবনে?

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে গুঞ্জনের সূত্রপাত। সেখানে চোখ রাখলেই দেখা যাবে, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে স্বামী রাহুল শর্মার সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছেন। এমনকি, বিয়ের ছবিও আর নেই তার অ্যাকাউন্টে। তার পর থেকেই ছড়িয়েছে এই জল্পনা— তা হলে কি সম্পর্ক ভাঙতে চলেছে অসিন-রাহুলের? যদিও এই খবর চার কান হতে অভিনেত্রী পক্ষে মাঠে নেমেছেন তার ফ্যান পেজের সদস্যরা।

তাদের দাবি, অসিন এই প্রথম নয়, আগেও তার ব্যক্তিগত জীবনের ছবি ইনস্টাগ্রামের পাতা থেকে মুছে ফেলেছেন। যেমন অভিনেত্রী নিজের মা-বাবার ছবি মুছে দেন। তার অর্থ এটা নয় যে, আসিনের দাম্পত্য জীবনে কোনো সমস্যা আছে। তাই তাদের দাবি, এই ধরনের জল্পনা একেবারেই ভিত্তিহীন।

১৫ বছর বয়সে দক্ষিণি সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন অসিন। মালয়ালম, তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করার পর ২০০৮ সালে বলিজগতে পা রাখেন অভিনেত্রী। তার প্রথম হিন্দি ছবি ‘গজনি’। প্রথম ছবিতেই আমির খানের নায়িকা হয়ে কাজ করেন তিনি। আমির এবং অসিন অভিনীত ‘গজনি’ ছবিটি বক্স অফিসে বিপুল ব্যবসা করে। তার পর আর ফিরে তাকাতে হয়নি তাকে।

বিনোদন ডেস্ক

সূত্র: যুগান্তর

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *