Home / Entertainment / মালয়েশিয়া ঘুরে সিঙ্গাপুরে অধরা খান

মালয়েশিয়া ঘুরে সিঙ্গাপুরে অধরা খান

‘নায়ক’ সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী অধরা খান। হাতেগোনা কাজ করলেও অধরার রয়েছে বেশ জনপ্রিয়তা। সম্প্রতি মালয়েশিয়া ঘুরতে যান এই অভিনেত্রী। সেখান থেকে এখন আছেন সিঙ্গাপুরে।

rnrn

মালয়েশিয়ায় অধরার এটি দ্বিতীয় ভ্রমণ। মালয়েশিয়ার প্রকৃতি, আবহাওয়া দেখে রীতিমতো মুগ্ধ তিনি। দেখা করেছেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও। 

rnrn

এই নায়িকা বলেন, মালয়েশিয়ায় যাওয়ার ইচ্ছে ছিল অনেক আগে থেকেই। কাজের ব্যস্ততায় সময় করে উঠতে পারিনি। মালয়েশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরেছি। তার মধ্যে মালাকা, পুত্রজায়া ,গেন্টিং হাইল্যান্ড ,বাটুকেবস ,মিনারা কেএলসিসি অন্যতম। অনেক দেশ ঘুরলেও মালয়েশিয়া আমার কাছে অন্যতম প্রিয় স্থান।

rnrn

প্রবাসীদের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে তার অনুভূতি। মালয়েশিয়াতে এসে প্রবাসীদের সম্পর্কে কী ধারণা পেলেন প্রশ্নে অধরা খান বলেন, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিশেষ করে প্রবাসী ভাইবোনদের মন অনেক বড়। বড় জায়গায় থাকলে মন বড় হয়। চিন্তাভাবনার বিস্তার ঘটে। প্রবাসী ভাইবোনদের মন অনেক উদার। তারা ব্যস্ততার মধ্যেও নিজেদের কাজ ফেলে আমাকে সময় দিয়েছেন, সব ঘুরিয়ে দেখিয়েছেন বলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি।

rnrn

মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে নতুন ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন অধরা খান।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *