মানুষ মাত্রই ভুল, আমারও ভুল হয়েছে আবারও হইতে পারে: নোবেল

Written by

in

সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জামিন পেয়েছেন তিনি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত শুনানি শেষে আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্তির পর আদালত প্রাঙ্গণেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নোবেল।

তিনি বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।’

এর আগে গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে নিজের স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোর করে ওই তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

পরে মামলার অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং সংশ্লিষ্ট থানাকে আসামিদের আইনের আওতায় এনে আদালতে হাজির করার নির্দেশ দেন। অন্য অভিযুক্তরা হলেন— নোবেলের মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।

পরে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। মামলার পর জামিন পেলেও তার মন্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে সামাজিক মাধ্যমে। এখন মামলার পরবর্তী কার্যক্রমের দিকেই নজর সংশ্লিষ্টদের।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *