Home / Entertainment / মাছের বাজারে গিয়ে ছবি আঁকায় ব্যস্ত ভাবনা

মাছের বাজারে গিয়ে ছবি আঁকায় ব্যস্ত ভাবনা

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় নিয়মিত কাজ করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় এ অভিনেত্রী। 

নারী দিবসে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন— ‘বাসার বাজার সামলাই না, বাজারে গিয়ে ছবি আঁকি।’ হ্যাশট্যাগে যুক্ত করেছেন বহুল পরিচিত কথা— ‘মাই লাইফ মাই রুলস।’

এ প্রসঙ্গে ভাবনা জানান, ‘গতকাল (৭ মার্চ) রাতেই হাতিরপুল বাজারে গিয়ে ছবিটা এঁকেছেন। বাজার তার খুব পছন্দ। মাঝেমধ্যে গভীর রাতে বাজারে যেতে ইচ্ছে করে তার। সেই ইচ্ছে থেকেই আগেও একাধিকবার বাজারে গিয়ে ছবি এঁকেছেন।

প্রসঙ্গত, আশনা হাবিব ভাবনা সম্প্রতি তার বাবা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। অভিনেত্রীর পাশাপাশি চিত্রশিল্প, কবিতা ও নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্র মেলে ধরেছেন ভাবনা।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *