Home / Entertainment / মধুবালার চরিত্রে কিয়ারা নয়, দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে, কে তিনি?

মধুবালার চরিত্রে কিয়ারা নয়, দেখা যাবে অন্য এক অভিনেত্রীকে, কে তিনি?

বলিউডে তৈরি হচ্ছে অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে সিনেমা। সেই সিনেমায় মধুবালার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে জল্পনা। প্রথমে শোনা যাচ্ছিল, মধুবালার চরিত্রে নাকি অভিনয় করছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

আবার এমনও শোনা গেছে যে, অভিনেত্রী কিয়ারা আদভানি মোটেই মধুবালার চরিত্রে অভিনয় করছেন না। তারপরেই প্রশ্ন উঠছে— তাহলে কাকে দেখা যাবে মধুবালা চরিত্রে? এবার শোনা গেছে, মধুবালার চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা নাকি ঠিক হয়ে গেছে। সেই অভিনেত্রী নাকি চুক্তিও সেরে ফেলেছেন। তাহলে কে তিনি? 

একটি সূত্র জানায়, ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনীত পদ্দাকে দেখা যাবে মধুবালা চরিত্রে। পরিচালক মোহিত সুরির ২০২৫ সালের সিনেমা ‘সাইয়ারা’য় নায়িকার চরিত্রে অভিনয় করে সফল হন অনীত। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেতা অহান পান্ডে। সিনেমায় অনীতের অভিনয় দর্শকদের খুবই পছন্দ হয়েছে এবং তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। মুহূর্তে সামাজিক মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা বেড়ে গেছে।  

আরও পড়ুন
আরও পড়ুন

‘সাইয়ারা’ সিনেমা সফল হওয়ার পর বেশ কিছু সিনেমার প্রস্তাব পান অনীত পদ্দা। এর মধ্যে রয়েছে তার আসন্ন সিনেমা ‘শক্তিশালিনী’। এটি একটি হরর কমেডি। এ সিনেমাটি চলতি বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবার মধুবালার জীবন ও কাজ নিয়ে তৈরি হতে চলা জীবনীচিত্রে অনীত পদ্দাই প্রধান মুখ হয়ে উঠছেন। এ সিনেমার জন্য অনীত চুক্তিতেও সই করে ফেলেছেন। সিনেমার বিস্তারিত তথ্য যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে জানা গেছে— খুব শিগগির সিনেমার শুটিং শুরু হতে পারে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *