
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সুবাদে বেশ জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তার গানে উঠে এসেছে সমাজের নানা অসঙ্গতি ও সম্প্রীতির বার্তা। এবার এই শিল্পীই জনসেবায় নেমেছেন মাঠে। জাতীয় সংসদ নির্বাচন করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নকুল নিজেই।
rnrn
তার কথায়, বরিশাল-২ আসন থেকে আগামী নির্বাচন করতে চান তিনি। আর এরই মধ্যে প্রচারণাও শুরু করেছেন। যাচ্ছেন মানুষের কাছে। তবে কোন দলের প্রার্থী হবেন, তা এখনো নিশ্চিত করেননি এই শিল্পী।
rnrn
নকুল জানান, তার পূর্বসূরি হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের সংসদ সদস্য (এমপি)।
rnrn
এদিকে মঙ্গলবার ফেসবুকে নকুল তার দীর্ঘ কবিতায় নির্বাচন নিয়ে অনেক কথা বলেছেন। চেয়েছেন পরামর্শও। কবিতায় তিনি লেখেন—
rnrn
নির্বাচনি প্রচার শুরু
rnrn
স্বতন্ত্র প্রার্থী হব নাকি কোনো দলীয় প্রতীক চাইব?
rnrn
নাকি ও পথে হাঁটব না?
rnrn
কমেন্ট করে জানাবেন প্লিজ।
rnrn
ছোট্ট বেলা শুনেছিলাম, বাবা-দাদার কাছে
rnrn
উজিরপুরে আমরা বংশের বড় অংশ আছে
rnrn
বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন
rnrn
অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন
rnrn
আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার
rnrn
এমন সৎ নীতিবান নেতা জন্মাবে কি আর?
rnrn
তার জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির
rnrn
বললাম, যেথায় থাকো সুখে থেকো কর্মবীর
rnrn
মোটরসাইকেলযোগে আমায় রিপন আর সৈকত
rnrn
সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ
rnrn
আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে
rnrn
শুটিং করব দেশপ্রেমের গান শিল্পীরা মিলে
rnrn
শুটিং করতে গিয়েই ঘটল এমন অঘটন
rnrn
সবার দাবি করতেই হবে এবার নির্বাচন
rnrn
এমপি হরনাথের উত্তরসূরি আমি তাই
rnrn
সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই
rnrn
যদি-হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে
rnrn
আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে
rnrn
হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম
rnrn
মুসলিম সমাজ আপনাকে কি ভালো বাসে কম?
rnrn
আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ
rnrn
পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?
rnrn
তারই প্রতিফলন দেখব ভোটের খাতাতে
rnrn
দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে
rnrn
হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক
rnrn
জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।
rnrn
জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত
rnrn
বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?
rnrn
আমি বড় দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি তাই
rnrn
আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।
বিনোদন ডেস্ক





