Home / Entertainment / ভীষণ রকমের এক ড্রাম ভালোবাসা দরকার: মাহি

ভীষণ রকমের এক ড্রাম ভালোবাসা দরকার: মাহি

সম্প্রতি পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সন্তান প্রসবের পর থেকে নানা ধরনের ব্যথায় ভুগছেন এ অভিনেত্রী । এ ব্যথা উপশম করতে ভীষণ ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। সে ভালোবাসা দিয়ে ঘুম যেতে চায় এ অভিনেত্রী।

rnrn

এদিকে সাধারণত তারকারা সন্তানের মুখ দেখাতে খানিকটা সময় নেন। এদিক থেকে ভিন্নপথে হেঁটেছেন মাহি। সন্তান জন্মের পাঁচ ঘণ্টা পার হতে না হতেই ছেলেকে প্রকাশ্যে আনেন এ অভিনেত্রী।

rnrn

এবার সবার উদ্দেশ্যে একটি খোলাবার্তা দিয়েছেন মাহি। তিনি লেখেন— এই যেমন ধরো আমার মাথাব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে; এসব জিনিস কারও সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে। আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমি তো জানো।

rnrn

তিনি আরও লেখেন, কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে— আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, আসলে যে কী সমস্যা সেটিও বুঝতে পারছি না।
rnশুধু এইটুকু বুঝতে পারছি, আমার ভীষণ ভয়ঙ্কর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।
rnপ্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।

rnrn

 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *