Home / Entertainment / ভিকির গাল ভর্তি দাড়ি, নাকি ক্লিন শেভ পছন্দ ক্যাটরিনার?

ভিকির গাল ভর্তি দাড়ি, নাকি ক্লিন শেভ পছন্দ ক্যাটরিনার?

ক্যামেরার নজর এড়িয়ে প্রেম করেছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বেশ কয়েক বছর ধরে আড়ালে প্রেম করার পর ২০২১ সালে অবশেষে গাঁটছড়া বাঁধেন এই যুগল। 

২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় সাত পাক ঘোরেন তারা। তাদের প্রেম নিয়ে বলিউডে ফিসফাস থাকলেও বিয়ের আগে কখনো নিজেদের সম্পর্কের বিষয়ে জনসম্মুখে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউ। 

আরও পড়ুন: 

একাধিক সময় ছবির প্রমোশনে গিয়ে স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে নানান মিষ্টি মন্তব্য করে থাকেন ভিকি। বিয়ের পর ক্যাটরিনা এসে কীভাবে তর জীবন বদলে গিয়েছে, সেকথাও জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি ভিকি ফাঁস করেছেন, কীভাবে ক্যাটরিনার জন্য নিজের স্বাস্থ্য এবং লুক নিয়ে আরও বেশি যত্নশীল হয়েছেন তিনি। এমনকি তার গাল-ভর্তি দাঁড়ি রাখার পেছনেও স্ত্রীর ভূমিকা রয়েছে। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি জানিয়েছেন, তার আসন্ন সিনেমা স্যাম বাহাদুর নিয়ে অনেক বেশি সচেতন ক্যাটরিনা। এমনকি স্যাম বাহাদুরে ভিকির লুক দেখে খুব খুশি হয়েছেন অভিনেত্রী, যা সব করতে হয়েছে সেই জিনিসগুলি দেখেও। 

অভিনেতা আরও ফাঁস করেছেন, সব দাড়ি কেটে যখন তিনি ক্যাটরিনার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, অভিনেত্রীর নাকি সেই লুক মোটেই পছন্দ হয়নি। তাই দীর্ঘ সময় ধরে নিজের এই নতুন লুক তৈরির পিছনে পরিশ্রম করেছেন বলে জানিয়েছেন ভিকি। 

আরও বলেছেন, স্যাম বাহাদুরের এই লুক কিন্তু ওর বেশ পছন্দ হয়েছে।

আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’। এই ছবিতে ভিকি কৌশলকে স্যাম মানেকশর চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে তার স্ত্রীর চরিত্রে থাকবেন সানিয়া মালহোত্রা। তার চরিত্রের নাম সিল্লো। 

সূত্র: হিন্দুস্তান টাইমস।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *