ভাষা শহীদদের প্রতি শাকিব খানের শ্রদ্ধা

Written by

in

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানান।  এর পর থেকেই সেখানে ভাষা আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৫২ সালে আজকের এই দিনে রাজপথ রঞ্জিত করে বীর সন্তানেরা মায়ের ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। এদিন বিভিন্ন মহল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ মহান শহীদদের স্মরণ করছেন। এক্ষেত্রে শোবিজের অনেক তারকাও সামাজিক মাধ্যমে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে চিত্রনায়ক শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে শ্রদ্ধা জানান তিনি।

আরও পড়ুন
আরও পড়ুন

শেয়ার করা পোস্টের ছবির ভেতরে এবং ক্যাপশনে লেখা রয়েছে, ‘মাতৃভাষার জন্য জীবন দেওয়া সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

এই অভিনেতার শেয়ার করা পোস্টটিতে দেখা যাচ্ছে, চলচ্চিত্রের তিনটি ফিল্ম রোল লম্বালম্বিভাবে দাঁড় করিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদল তৈরি করা হয়েছে এবং পাশে একটি ফিল্ম রিল রাখা হয়েছে। নিজের পেশা অর্থাৎ চলচ্চিত্রের অন্যতম প্রধান অনুষঙ্গ ফিল্ম রোলের সঙ্গে জাতীয় শোক, অহংকার ও গৌরবের প্রতীক শহীদ মিনারকে এক সুতোয় গেঁথেছেন তিনি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *