Home / Entertainment / ভালো মানুষ পাওয়াই মুশকিল: সুস্মিতা চ্যাটার্জি

ভালো মানুষ পাওয়াই মুশকিল: সুস্মিতা চ্যাটার্জি

সিনেমায় অভিষেক হয়েছে সবে আড়াই বছর। এর মধ্যেই টালিউডে পোক্ত অবস্থান করে নিয়েছেন তিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব এবং জিতের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করে ফেলেছেন। ফলে তাকে ঘিরে টালিগঞ্জে চর্চাও হচ্ছে বেশ। তিনি সুস্মিতা চ্যাটার্জি।

rnrn

স্বল্প সময়ের ক্যারিয়ারে পর পর দুটো ছবিতে জিতের সঙ্গে কাজ করলেন তিনি। যার মধ্যে দ্বিতীয় ছবিটি শুক্রবার  মুক্তি পাচ্ছে। ‘মানুষ’ নামের এই ছবি আবার পরিচালনা করেছেন ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দার।

rnrn

পর পর বড় তারকাদের সঙ্গে কাজ প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে সুস্মিতা বলেন, নিজেকে ভাগ্যবান মনে হয়। কিন্তু এটাও জানি যে, এর পেছনে আমার কতটা লড়াই রয়েছে। পাশাপাশি পরিশ্রম এবং ভাগ্যেরও প্রয়োজন। তিন বছর পর আজ নিজের ব্যক্তিত্বের মধ্যেও একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি। শুধু মনে হয়, এ সুযোগগুলো যেন ধরে রাখতে পারি।

rnrn

তারকা হিসেবে সুস্মিতার প্রেম নিয়ে গুঞ্জন-চর্চা রয়েছে। তবে তার সাফ জবাব, এই মুহূর্তে আমি সম্পর্কে নেই। সেই পাট চুকিয়ে দিয়েছি। এখন ক্যারিয়ারে মন দিতে চাই। কোনও সম্পর্কে জড়াতে চাই না। আগে সম্পর্কে ছিলাম। কিন্তু এখন কাজে মন দিতে চাই।

rnrn

যদিও আপাতত প্রেমের ইচ্ছে নেই, তবু সুস্মিতা জানালেন তিনি কেমন প্রেমিক চান। তার ভাষ্য, একটা মানুষের কাছে আমি খুব সাধারণ কিছু জিনিস চাই। একটু আমাকে বুঝবে, যত্ন নেবে আর ভালোবাসবে। কিন্তু ভালো মানুষ পাওয়াই মুশকিল। কারণ, অতীতেও সম্পর্কে আমাকে ঠকানো হয়েছে।

rnrn

প্রসঙ্গত, ‘মানুষ’ ছবিতে জিৎ-সুস্মিতা ছাড়াও আছেন ঢাকার বিদ্যা সিনহা মিম, কলকাতার জীতু কমল প্রমুখ। ছবিটি বাংলার পাশাপাশি ভারতে হিন্দি ভাষায়ও মুক্তি পাবে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *