Home / Entertainment / ভালো কিছু হতে যাচ্ছে: পূজা

ভালো কিছু হতে যাচ্ছে: পূজা

নতুন বছরের শুরুতেই ‘ব্ল্যাক মানি’ নামে একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন পূজা চেরী। ঢাকাই সিনেমার এই নায়িকার হাতে বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ নেই। তবে বছরের শেষে এসে তিনি এই ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন। 

সম্প্রতি এর টিজার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। রায়হান রাফি পরিচালিত এ সিরিজটি ২ জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা। প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে শুরু হয় গোলমাল। এ টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে। পুরো টিজারজুড়ে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট উঠে এসেছে। 

নির্মাতা জানান, ‘দেশের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। এ ওয়েব সিরিজে সেই গল্পটাই দেখানো হবে। 

এতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘অনেক বছর পর নির্মাতা রাফির সঙ্গে কাজ করেছি। আগের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, ভালো কিছু একটা হতে যাচ্ছে। এছাড়া সিরিজটির গল্পও সবাইকে চমকে দেবে। নতুন বছরটা ভালো একটি কাজ দিয়েই আমার শুরু হচ্ছে। সিরিজটি নিয়ে আমি অনেক আশাবাদী।’ 

উল্লেখ্য, এ সিরিজের প্রধান চরিত্র গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল। এর মধ্য দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, পাভেলসহ অনেকে।

আনন্দনগর প্রতিবেদক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *