Home / Entertainment / ভালোবাসা দিবসে জ্যাকুলিনকে যা বললেন সুকেশ

ভালোবাসা দিবসে জ্যাকুলিনকে যা বললেন সুকেশ

সাবেক স্ত্রীর কাছ থেকে ২১৭ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখর। সুকেশ চন্দ্রশেখরের ওই টাকা জেনেবুঝেই আত্মসাৎ করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ- এমনটাই অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। সেই পরিপ্রেক্ষিতেই নতুন চার্জশিটে নায়িকার নাম জুড়ে যায়। 

rnrn

ইতোমধ্যে সুকেশ এবং জ্যাকুলিনের মধ্যে সম্পর্কের খবর পাওয়া গেলেও ইডির কাছে সম্পর্কের বিষয়টি অস্বীকার করেছেন এই অভিনেত্রী। জ্যাকুলিন ফার্নান্দেজকে ভালোবাসা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন চন্দ্রশেখর৷ মঙ্গলবার জাতীয় তদন্ত সংস্থার আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি এ শুভেচ্ছা জানান।

rnrn

জ্যাকুলিনের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সুকেশ বলেন, ‘তার সম্পর্কে মন্তব্য করতে চাই না।  আমি কিছুই বলতে চাই না।

rnrn

জ্যাকুলিনের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হয়ে সুকেশ আরও বলেন, ‘আমার পক্ষ থেকে তাকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাই। আপনি যখন কাউকে ভালোবাসেন, তখন আপনি তাকে রক্ষা করার চেষ্টা করবেন।’

rnrn

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন এক বিবৃতিতে বলেন, ‘আমার আবেগ নিয়ে খেলেছে এবং আমার জীবনকে নরক বানিয়েছে সুকেশ।’ 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *