
নাট্যদল থিয়েটার’র নতুন নাটক ‘লাভ লেটারস’। এ নাটকের গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেন তারকা দম্পতি প্রখ্যাত অভিনয়শিল্পী রামেন্দু মুজমদার ও ফেরদৌসী মজমুদার। এটি নির্দেশনা দেন তাদেরই সন্তান ত্রপা মজুমদার।
rnrn
এরই মধ্যে নাটকটির বেশ কয়েকটি মঞ্চায়ন হয়েছেন। শুক্রবার ছিল এর অষ্টম মঞ্চায়ন। অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনে। শুরু থেকেই নাটকটি দর্শকদের মন জুগিয়েছে বলে জানিয়েছেন নির্দেশক। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। ভালো সাড়া মিলেছে দর্শকের কাছ থেকে।
rnrn
এ নাটকে দুই প্রেমিক-প্রেমিকার সম্পর্কের ষাট বছরের ধারাবাহিক ইতিহাস তুলে আনা হয়েছে কিছু চিঠি পাঠের মাধ্যমে, যার মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধও। বিশ্বখ্যাত নাট্যকার এ আর গার্নির লেখা এ নাটকটির বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম।
rnrn
এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌসী মজমুদার বলেন, ‘এখনো সুস্থ শরীরে মঞ্চে অভিনয় করে যেতে পারছি এটাই অনেক আনন্দের। দর্শক আগ্রহ নিয়ে নাটক দেখতে আসছেন, এটাইতো প্রাপ্তি আমাদের। আমরা এই নাটকের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মিশিয়েছি। যদিও পাঠাভিনয়, তবুও তার সঙ্গে মিউজিকসহ অনেক কিছু যুক্ত হয়েছে।’
rnrn
এ নাটক প্রসঙ্গে নিয়ে ত্রপা মজুমদার বলেন, ‘শুরু থেকেই দর্শকের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়ে আসছি তাতে সত্যিই মুগ্ধ আমরা। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এ নাটকটি আমরা শ্রদ্ধেয় আলী যাকেরকে নিয়ে শুরু করতে চেয়েছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় পারিনি। পরে তিনি বলেছেন আমাদের কাজ শুরু করে দিতে, তিনি দেখবেন। কিন্তু সেটাও হয়নি। তিনি গত হয়েছেন। পরবর্তীতে মা ও বাবাকে নিয়ে সেটা করলাম।’
আনন্দনগর প্রতিবেদক





