Home / Entertainment / ভাইকে এখনও আগলে রেখেছেন সাইফ-কন্যা! 

ভাইকে এখনও আগলে রেখেছেন সাইফ-কন্যা! 

ছয় বছরের বড় দিদি তিনি। সারাক্ষণ ভাইকে আগলে আগলেও রাখেন। সারা আলি খানের সঙ্গে তার ভাই ইব্রাহিম আলি খানের সম্পর্ক এমনই। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া দিদি-ভাইয়ের এক ছবি ঘিরেও জোরদার চর্চা।

rnrn

তারই অভিনীত নতুন ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’র স্ক্রিনিং উপলক্ষে মা অমৃতা সিংহ এবং ভাই ইব্রাহিমকে নিয়ে সিনেমা হলে গিয়েছিলেন সারা। সাধারণ দর্শকের সঙ্গে বসেই ছবি দেখলেন তারকা পরিবারের সদস্যেরা। ছবি দেখে বেরোনোর পরেই আলোকচিত্রীরা ঘিরে ধরলেন তাদের। আলোর ঝলকানির মধ্যে ইব্রাহিমকে এক রকম আড়াল করার চেষ্টা করছিলেন সারা।

rnrn

তা সত্ত্বেও এমনভাবে আলোকচিত্রীরা ছেঁকে ধরেছিলেন যে, গাড়িতে উঠতেই পারছিলেন না ইব্রাহিম। ত্রাতার ভূমিকায় দেখা গেল দিদি সারাকেই। ভাইকে আগলে, ভিড় হটিয়ে, তাকে গাড়িতে উঠতে সাহায্য করলেন সারা। নাম ধরে ডাকছিলেন ভাইয়ের। দরজা খুলে দিলেন নিজেই। পিছনে বসলেন ভাই। তার পর সামনের দরজা খুলে চালকের পাশের আসনে বসলেন সারা। তার চোখেমুখে অবশ্য তখন বিরক্তির লেশমাত্র নেই। যেন বেশ কৌতুক অনুভব করেছেন তিনি।

rnrn

শেষমেশ, হাঁপ ছেড়ে বাঁচলেন ভাইবোন। ইব্রাহিমের সঙ্গে সারার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ প্রশংসায় পঞ্চমুখ। কেউ আবার হেসেই অস্থির ভাইবোনের কাণ্ড দেখে। ইদানীং চরম ব্যস্ততা যাচ্ছে সারার। ভিকি কৌশল এবং তার অভিনীত ‘জারা হাটকে জারা বাঁচকে’ ছবিটি মুক্তি পেয়েছে ২ জুন। দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন সারা। অন্য দিকে, ইব্রাহিমও প্রস্তুত হচ্ছেন বলিউডে আত্মপ্রকাশের জন্য। তার সহ-পরিচালনায় প্রথম ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ শীঘ্রই আসছে

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *