ভবিষ্যতে আর কারও সঙ্গে যেন এ রকম না হয়, সেই কামনা রইল: হাসান

Written by

in

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি কনসার্ট। ‘বর্ষা বিপ্লবের গান’ নামে সেই কনসার্টটির আয়োজন করেছিল মুনসুন কালচারাল অ্যালায়েন্স। সেই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পী অংশ নেন। 

আয়োজিত সেই কনসার্টে গান গাওয়ার সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা হয় পানির বোতল। এ ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হলেও সংযত প্রতিক্রিয়া জানিয়েছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান। 

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান পরিবেশনার মাঝেই দর্শকসারি থেকেই মঞ্চের দিকে বোতল ছুড়ে মারা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। 

আরও পড়ুন
আরও পড়ুন

সেদিনের ঘটনায় এখনো সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে সাংস্কৃতিক আয়োজনগুলোতে শিল্পীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা উচিত, যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তবে বিষয়টি বড় করে দেখেননি রকস্টার হাসান।  

তিনি বলেন, ‘আমি কিছুই মনে করি নাই, হয়তো কেউ ভুল করে ফেলছে! ভবিষ্যতে আর কারও ওপর এ রকম যেন না হয়, সেই কামনা রইল।’

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে দেশের সংগীতাঙ্গনের অনেক শিল্পী ও তারকা মতামত জানিয়েছেন। তারা কনসার্টে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এ ধরনের আচরণকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। তাদের অনেকেই বলেন, মতের অমিল বা ব্যক্তিগত অপছন্দ থাকতেই পারে, কিন্তু কোনো শিল্পীর প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *