Home / Entertainment / ভক্তের বানানো ভিডিওতে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত মেহজাবীন

ভক্তের বানানো ভিডিওতে ‘সাইয়ারা’র ছোঁয়া, উচ্ছ্বসিত মেহজাবীন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। এরপর থেকে দেশ-বিদেশে ভ্রমণ ও ক্যারিয়ারের সাফল্যের কারণে নিয়মিত খবরের শিরোনামে তারা।

সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গভীর প্রেমের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে ‘সাইয়ারা’ শব্দটি এখন ভালোবাসার মানুষ বোঝাতে জনপ্রিয় হয়ে উঠেছে। 

এই প্রেক্ষাপটেই এক ভক্ত মেহজাবীন ও রাজীবের বিয়ের দিনের আবেগঘন মুহূর্তগুলো দিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে— ‘মেহজাবীন তার সাইয়ারার সঙ্গে’, যেখানে ‘সাইয়ারা’ বলতে রাজীবকে বোঝানো হয়েছে।

ভিডিওটি নজরে আসে মেহজাবীনেরও। উচ্ছ্বসিত অভিনেত্রী সেটি নিজের সামাজিক মাধ্যম টাইমলাইনে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘AWW!’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *