Home / Entertainment / বেড়াতে গিয়ে স্ত্রীকে সমুদ্রে ঠেলে দিলেন জাহির, কী হলো সোনাক্ষীর

বেড়াতে গিয়ে স্ত্রীকে সমুদ্রে ঠেলে দিলেন জাহির, কী হলো সোনাক্ষীর

বিয়ের ছয় মাস পার করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই স্বামী জাহিরের প্রতি অনুযোগ করে বসলেন সোনাক্ষী। একমুহূর্ত নাকি শান্তিতে থাকতে দেন না জাহির ইকবাল। স্বামী কীর্তির ভিডিও দিলেন অভিনেত্রী নিজেই।

বিয়ের আগে সোনাক্ষী ভিন্ন ধর্মে বিয়ে করা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এমনকি সিনহা পরিবারেও বহু অশান্তি হয়েছে। কিন্তু বিয়ের পর সোনাক্ষী সুখেই রয়েছেন স্বামীর সঙ্গে। প্রায় রোজই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কোনো না কোনো ছবি শেয়ার করে সেই ইঙ্গিতই রেখে যান তিনি। 

এ মুহূর্তে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় ঘুরতে গেছেন সোনাক্ষী। সেখানে সমুদ্রসৈকতে স্নান পোশাকে পানিতে পা ভেজাচ্ছিলেন অভিনেত্রী। জাহির পেছন থেকে এসে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন তাকে। ঢেউয়ের তোড়ে এদিকে পড়ছেন একবার, কখনো আছাড় খাচ্ছেন পাড়ে। দূরে দাঁড়িয়ে মুচকি হেসে দেখছেন জাহির ইকবাল। এতেই সোনাক্ষী লিখেছেন— আমাকে একফোঁটা শান্তি দেবে না। একটু ভিডিও করতে দেবে না।

আসলে বিভিন্ন সময় দেখা গেছে সোনাক্ষী বিমানে ঘুমাচ্ছে তখনো স্ত্রীকে বিব্রত করছেন, কখনো সোনাক্ষীকে ভয় দেখাচ্ছেন। আসলে অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন— এই খুনসুটিই নাকি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *