
রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ গেছে অন্তত ৪৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থাও সঙ্কটাপন্ন। নিহতদের স্বজনদের আহাজারিতে বিমর্ষ চারপাশ! বেইলি রোড ট্রাজেডির শোক স্পর্শ করছে দেশের চিত্রতারকাদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানিয়েছেন নিজেদের অনুভূতি।
rnrn
বিজরী বরকতউল্লা
rnrn
‘আহা, বেইলি রোড! ছোটবেলা, স্কুল-কলেজের কত স্মৃতি! এই তো সেদিনও গেলাম খেতে। কি অদ্ভুত অনিশ্চিত জীবন। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনা করি। আল্লাহ, স্বজনদের শোক বইবার শক্তি দাও।’
rnrn
শাকিব খান
rnrn
‘কিছুদিন পরপর অগ্নিকাণ্ডের এতো এতো তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবনের ঝুঁকি নিয়ে যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেইসব ফায়ার সার্ভিস কর্মীদের জানাই স্যালুট!’
rnrn
অপু বিশ্বাস
rnrn
‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। ঈশ্বর সকলের মঙ্গল করুক।’
rnrn
চঞ্চল চৌধুরী
rnrn
‘হায় রে বেইলি রোড। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা আরণ্যক পরিবার শোকাহত।’
rnrn
শবনম বুবলী
rnrn
‘বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি! মহান আল্লাহপাক ভুক্তভোগী পরিবারগুলোর সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন!’
rnrn
রওনক হাসান
rnrn
‘যে সড়কটা একদিন শিল্প ও শিল্পীর পদচারণায় মুখরিত ছিল। সেখানে তাদের হটিয়ে খাদ্য আর খাদকের ভাগাড়ে পরিণত করলে এই হয় পরিণতি! রেস্ট ইন পিস প্রিয় বেইলি রোড!‘
rnrn
বিদ্যা সিনহা মিম
rnrn
‘এমন ২৯ ফেব্রুয়ারি আর কখনো কারো জীবনে না আসুক। বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।‘
rnrn
জায়েদ খান
rn‘এতগুলো নিরীহ প্রাণ বিসর্জন হলো অগ্নিকাণ্ডে! দুঃখ প্রকাশের ভাষা নেই। আমাদের আরও সাবধানতা প্রয়োজন, বিশেষ করে সিলিন্ডারের গ্যাস ব্যবহারের ক্ষেত্রে।’
rnrn
জিয়াউল ফারুক অপূর্ব
rnrn
‘বেইলি রোড অগ্নিকাণ্ডে আহত-নিহতদের প্রতি সমবেদনা। মহান আল্লাহ সবার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন।’
rnrn
তৌসিফ মাহবুব
rnrn
‘ঝলমলে বেইলি রোড এখন পোড়া বাড়ি! ভিডিও দেখে যতটুকু বুঝলাম, আগুনের সূত্রপাত নিচতলা থেকে, কাচ্চি ভাই থেকে নয়।’
rnrn
নাদিয়া আহমেদ
rnrn
‘আহা বেইলি রোড! দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের রূহের মাগফেরাত কামনা করি। স্বজনদের শোক বইবার শক্তি দাও আল্লাহ।’
rnrn
নিপুন আক্তার
rnrn
‘আল্লাহ তুমি তোমার সব বান্দাদের হেফাজতে রেখো!’
rnrn
চয়নিকা চৌধুরী
rnrn
‘একি শুনলাম! হায়রে বেইলি রোড! অনেক প্রার্থনা! এমন দুর্ঘটনা কারো জীবনে যেন না আসে। মুহূর্তের ভিতর বেইলি রোডের আগুনে হারিয়ে গেলো প্রায় অর্ধশত মানুষ। বার্ন ইউনিটে মৃত্যুর সাথে লড়ছেন যারা, প্রার্থনা তাদের জন্য। আর যারা নেই, কী আর লিখব, বলবো! প্রার্থনা আর সমবেদনা।’
rnrn
সাইমন সাদিক
rnrn
৪৬ জন মানুষের মৃত্যু আপনার কাছে খুব অল্প মনে হচ্ছে? একবার ভাবুন তো এই ৪৬ জনের সাথে কতশত হাজার জনের সখ্যতা,ভালোবাসার সম্পর্ক ছিল! ভাবুন। আসুন সাবধান হই, বিবেকবান হই, সৎ হই, মানুষ হওয়ার চেষ্টা করি! মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।
rnrn
কোনাল
rnrn
আমি বাকরুদ্ধ। বেইলি রোডের এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের আত্মা ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
rnrn
শরাফ আহমেদ জীবন
rnrn
‘আহা! বেইলি রোড!…দায়িত্বহীনতার বিচার হোক।’
rnrn
আশনা হাবিব ভাবনা
rnrn
‘এই ৪৬ জন কারো মেয়ে, কারো বাবা, কারো মা, কারো ছেলে, কারো ভাই, কারো বোন, কারো ভালোবাসার মানুষ, কারো প্রাণের বন্ধু, কারো একমাত্র মনের মানুষ, কারো একমাত্র আশ্রয়ের জায়গা, আজ ঢাকার বাতাসে পোড়া গন্ধ। আহারে! জীবন আর মৃত্যুর মাঝখানে ফারাক কতটুকু?’
বিনোদন ডেস্ক





