Home / Entertainment / বিশ্বসেরা হাফেজ তাকরিমকে নিয়ে সংগীতশিল্পী বেলালের আবেগঘন স্ট্যাটাস

বিশ্বসেরা হাফেজ তাকরিমকে নিয়ে সংগীতশিল্পী বেলালের আবেগঘন স্ট্যাটাস

২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশর হাফেজ সালেহ আহমদ তাকরিম। গত ৪ এপ্রিল তাকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম।

হাফেজ তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তেমনি খুদে এই হাফেজকে অভিবাদন জানিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান।

এ গায়ক বিমানে ওস্তাদের সঙ্গে অবস্থান করা হাফেজ তাকরিমের একটি ছবি পোস্ট করে লেখেন— ‘অভিনন্দন তাকরিম। টাঙ্গাইল তোমার জন্য গর্বিত। বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তোমার জন্য দোয়া আর ভালোবাসা।’

বেলাল আরও লেখেন, ‘এ পুরস্কারের মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৭১ লাখ ৭০ হাজার টাকা প্রায়। দুবাই আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতার প্রথম পুরস্কার গ্রহণ করে দেশে ফিরছে তাকরিম ও তার গর্বিত ওস্তাদ। বাংলাদেশের আসল হিরো এরাই।’

এর আগে হাফেজ তাকরিমের সাফল্যে ভূয়সী প্রশংসা করেন দেশের আরেক জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তিনি এ হাফেজের সঙ্গে দেখা করারও ইচ্ছাও পোষণ করেন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *