Home / Entertainment / বিশেষ প্রস্তাব নিয়ে কঙ্গনার কাছে গিয়েছিলেন রণবীর

বিশেষ প্রস্তাব নিয়ে কঙ্গনার কাছে গিয়েছিলেন রণবীর

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত প্রায় সময় আলোচনায় থাকেন। অবশ্য তিনি আলোচনায় থাকতে বেশিই পছন্দ করেন বলে মনে করেন সিনেমাপ্রেমীরা। তাই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। বলিউড তারকাদের মাঝে তার নিশানা থেকে বাদ যাননি রণবীর কাপুর ও আলিয়া ভাটও। 

rnrn

আবারও কথা উঠল রণবীর কাপুর প্রসঙ্গে। সম্প্রতি রণবীরকে নিয়ে এক গোপন সত্য প্রকাশ্যে আনেন কঙ্গনা। একবার নাকি এক প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাড়িতে এসে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

rnrn

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে এ কথা বলেন কঙ্গনা রানাউত। একটি ছবির প্রস্তাব নিয়ে অভিনেতা তার বাড়িতে এসেছিলেন বলে জানান তিনি। 

rnrn

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ বক্স অফিসে সফল ছবি। ছবিতে অভিনয় করেছিলেন আনুশকা শর্মা, দিয়া মির্জা ও সোনম কাপুর। কঙ্গনাকেও এ ছবির প্রস্তাব দিয়েছিলেন রণবীর কাপুর। অভিনেত্রী বলেন, রণবীর নিজে আমার বাড়িতে এসে বলেছিল— ‘সঞ্জুতে একটা চরিত্রের জন্য অভিনয় কর দয়া করে। কিন্তু আমি রাজি হইনি।

rnrn

তিনি বলেন, শুধু রণবীর নয়; বলিউডের তিন খানের সঙ্গেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছেন তিনি। অভিনেত্রী একই ভাবে জানিয়েছেন— সালমান খানও নাকি তাকে ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘সুলতান’ ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু চরিত্রের গভীরতা না থাকায় তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। 

rnrn

এর আগে আরেক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, একজন অভিনেত্রী হিসাবে দৃষ্টান্ত তৈরি করতেই বলিউডের খান ও কাপুরদের ছবি তিনি ফিরিয়ে দিয়েছেন। খুব সচেতনভাবেই বলিউডের প্রথম সারির পাঁচ অভিনেতার সঙ্গে কাজ করেননি তিনি। তাদের সঙ্গে ছবিতে অভিনয় করলে কয়েকটি গানে ও কিছু দৃশ্যে মুখ দেখানো ছাড়া আর কিছু করার থাকে না। এ ধরনের চরিত্রে অভিনয় করায় কোনো আগ্রহ নেই তার।— এমনই মনে করেন বলে জানান কঙ্গনা রানাউত। 

rnrn

এমনকি ১০-১৫ কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাবও ফিরিয়েছেন বলে জানান কঙ্গনা। তিনি বলেন, ফর্সা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়েছি আমি। ১০-১৫ কোটি টাকা পারিশ্রমিক ছিল। আমি মনে করি, এ ধরনের পণ্য ও বিজ্ঞাপন আসলে বর্ণবিদ্বেষী। ক্যারিয়ারের শুরুর থেকেই কিন্তু এমনই ভাবনা ছিল আমার। সফল হওয়ার আগেও আমি এ ধরনের কাজ করিনি বলে জানান এ অভিনেত্রী।

rnrn

 এর আগে সামাজিকমাধ্যমে বহু নেটিজেন ও উঠতি অভিনেত্রী প্রায়ই কঙ্গনার কথা বলার ধরন ও সাজপোশাক নকল করে থাকেন। এ নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাউত বলেন, ‘আমি খুবই জনপ্রিয়, তাই মানুষ নকল তো করবেই’।

rnrn

কেউ তাকে নকল করলে কি রেগে যান—এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, সবার তুলনায় তিনি বেশি জনপ্রিয়। তাই আমাকে নকল করা হয়। সেই ভিডিওগুলো আমি দেখি। তিনি বলেন, কত মানুষ আমাকে নকল করেন। আমি তো আসলে খুব জনপ্রিয়। আমাকে নকল করেন, এমন বহু শিল্পী আছেন। এমন না, সেই ভিডিওগুলো দেখে আমি রেগে যাই।

rnrn

এ অভিনেত্রী বলেন, কেউ যদি আমার কথা বলার ধরন ভালোভাবে পর্যবেক্ষণ করে আমাকে মন দিয়ে নকল করেন, তাতে আমি মুগ্ধ হয়ে যাই। এই কাজের পেছনের চেষ্টাটা দেখি আমি। মানুষ আমাকে নিয়ে কী ভাবছেন— এ নিয়ে আমি ভাবি না।

rnrn

উল্লেখ্য, নানান চড়াই-উতরাই পার করে অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত সিনেমা ‘ইমার্জেন্সি’। এই ছবিটি বিভিন্ন কারণে বারবার মুক্তির তারিখ পিছিয়েছে। এর মধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *