Home / Entertainment / বিয়ে করেছেন ডুয়া লিপা

বিয়ে করেছেন ডুয়া লিপা

জনপ্রিয় পপ গায়িকা ডুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার তাদের সম্পর্ককে নতুন পরিণতি দিয়েছেন। ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে লন্ডনের ঐতিহ্যবাহী ওল্ড ম্যারিলিবন টাউন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা জুটি।

বিয়ের দিন ডুয়া লিপাকে দেখা যায় সাদা রঙের দৃষ্টিনন্দন পোশাকে। তার সাজে ছিল সাদা গ্লাভস, ডিজাইনার জুতা এবং বড় আকৃতির একটি টুপি। অন্যদিকে ক্যালাম টার্নার নেভি ব্লু রঙের স্যুট ও টাই পরে অনুষ্ঠানে উপস্থিত হন।

তাদের প্রেমের সম্পর্ক নিয়ে প্রথম আলোচনা শুরু হয় ২০২৪ সালের শুরুতে, যখন লন্ডনের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। পরে একই বছরের মাঝামাঝি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তারা।

আরও পড়ুন
আরও পড়ুন

২০২৫ সালে এক সাক্ষাৎকারে ডুয়া লিপা তাদের বাগদানের খবর নিশ্চিত করেছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, ব্যস্ত বিশ্ব সফর শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা রয়েছে তাদের। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘ পথচলা, সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থাকার অনুভূতিকে তিনি বিশেষ বলে উল্লেখ করেছিলেন।

এ ছাড়া ভবিষ্যতে পরিবার বড় করার ইচ্ছার কথাও জানান এই গায়িকা। তবে পেশাগত ব্যস্ততা এবং নির্ধারিত সফরসূচির কারণে বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছিলেন তিনি।

সংগীতজগতে ডুয়া লিপা বর্তমানে অন্যতম সফল ও জনপ্রিয় শিল্পী। অন্যদিকে টার্নার ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজসহ বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।

সূত্র: পিপল

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *