Home / Entertainment / বিয়ে করলেন সালমান মুক্তাদির

বিয়ে করলেন সালমান মুক্তাদির

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই বিয়ের তথ্য জানিয়েছেন তিনি।

rnrn

জানা গেছে, রোববার বিয়ে করেছেন সালমান। তবে বিয়ের বিস্তারিত কিছু জানাননি তিনি।

rnrn

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সালমান। ক্যাপশনে লিখেছেন, বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী। তবে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি এ তরুণ অভিনেতা।

rnrn

এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির কিছু দিন আগে জানিয়েছিলেন, আয়মান সাদিক বিয়ে করলে তার পর দেখে শুনে বিয়ে করবেন তিনি। কিন্তু সেই আয়মানের আগেই বিয়ে করলেন সালমান। আর ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন আয়মান সাদিক। 

rnrn

সামাজিক মাধ্যমে সালমানকে উদ্দেশ করে আয়মান সাদিক বলেন, আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইল।

যুগান্তর প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *