Home / Entertainment / বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন, কনে কে?

বিয়ে করলেন সংগীতশিল্পী মিলন, কনে কে?

বিয়ে করলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী মুহাম্মদ মিলন। বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ফেসবুকে এক পোস্টে বিয়ের খবর জানিয়েছেন এ গায়ক।

rnrn

গণমাধ্যমকে তিনি বলেন, আমার মা পছন্দ করেছেন তাকে (মেহেরিমা দীপ্তি)। প্রায় তিন বছর আগে একবার দেখার পর আমাকে বলেছিল, মেয়েটি অনেক লক্ষ্মী, ভালো মাশআল্লাহ। এরও বছরখানেক পর আমাদের বিয়ে নিয়ে কথা হয়। তখন থেকে আমাদের মধ্যে কম-বেশি কথা হতে থাকে। বলতে পারেন নিজেদের মধ্যে দুই বছরের পরিচয়।

rnrn

এ সংগীতশিল্পী ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি, ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।’

rnrn

তিনি আরও লিখেছেন, ‘সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

rnrn

প্রায় এক যুগ আগে মিশ্র অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামে গান গেয়ে রাতারাতি আলোচনায় উঠে আসেন মিলন। সংগীতশিল্পী ইমরানের সুর ও সংগীতে গানটি ওই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

rnrn

এর পর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’সহ অনেক গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

বিনোদন প্রতিবেদন

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *