Home / Entertainment / বিয়ে করতে চাওয়াই বিজয়ের সঙ্গে বিচ্ছেদের কারণ? যা বললেন তামান্না

বিয়ে করতে চাওয়াই বিজয়ের সঙ্গে বিচ্ছেদের কারণ? যা বললেন তামান্না

বিচ্ছেদের পথে হাঁটেছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। বলিপাড়ায় এমনই গুঞ্জনই চাউর হয়েছে। দুই বছর একসঙ্গে থাকার পর পথ আলাদা হয়েছে তাদের। জানা গেছে, তামান্না বিয়ে করতে চেয়েছিলেন। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। বিজয় নাকি এ মুহূর্তে বিয়ে করতে প্রস্তুত নন। যদিও বিচ্ছেদ নিয়ে দুজনের কেউ-ই বিবৃতি দেননি। এই সমালোচনার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে যা বললেন তামান্না ভাটিয়া।

অভিনেত্রী তামান্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন তাদের অনুরাগীরাও। ‘লাস্ট স্টোরিজ-২’ সিনেমায় তাদের সাহসী দৃশ্য সাড়া ফেলেছিল। সেই সময় থেকেই দুজনের প্রেম শুরু। একাধিক অনুষ্ঠানে হাতে হাত রেখে প্রবেশ করতেন তারা। তামান্না যখন ফটোসাংবাদকিদের ক্যামেরায় ধরা দিতেন, দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতেন বিজয়। কিন্তু হঠাৎই ছন্দপতন হওয়ায় মন ভেঙেছে অনুরাগীদেরও।

এ মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হচ্ছে। সমস্যা হচ্ছে না?—এমন প্রশ্নের উত্তরে তামান্না বলেন, আমি মানুষজন খুব ভালোবাসি। মানুষের সঙ্গ আমার খুব ভালো লাগে। এই তো, বিমানবন্দরে হঠাৎ এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। আমি তখন বিমানবন্দরে অন্যদের সঙ্গে ছবি তুলছিলাম। আমার ভালোই লাগছিল সবার সঙ্গে ছবি তুলতে। সেই ভদ্রলোক নাকি তামান্নাকে বলেছিলেন— শুনুন, আপনাকে ছবি তুলতে দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। আপনার ক্লান্ত লাগছে না? 

তখন তমন্না প্রত্যুত্তরে সেই ব্যক্তিকে বলেছিলেন— এই কাজ আমি নিজে বেছে নিয়েছি। আমি মানুষের মধ্যে থাকতে ভালোবাসি। 

অভিনেত্রী বলেন, অচেনা মানুষের সঙ্গে কথা বলতে তিনি ভালোবাসেন। তিনি বলেন, অচেনা মানুষের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা খুব সুন্দর। আরও গভীর কথাবার্তা হয়। যদিও নিজের ব্যক্তিগত জীবন আমি ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। যতটুকু বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি, ততটুকুই বলি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *