Home / Entertainment / বিয়ের পিড়িতে বসছেন সুদীপ্তা-সৌম্য জুটি 

বিয়ের পিড়িতে বসছেন সুদীপ্তা-সৌম্য জুটি 

বিয়ের পিড়িতে বসছেন ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে। কয়েকদিন আগেই অভিনেত্রী জানিয়েছিলেন, এ ঘোরে রাতে নাকি ঘুমাতে পারছেন না। তবে এ বিয়ে নিয়ে মাস খানেক ধরে অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা চলছিল।

rnrn

এদিকে তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিড়িতে বসছেন সুদীপ্তা। বিয়েটা হয়তো আগেই সেরে ফেলতেন। তবে করোনার কারণে দেরি হয়ে গেল। সোমবার সায়েন্স সিটির পিছনে বসবে বিয়ের আসর। আর বৌভাত হবে নিকোপার্কে। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

rnrn

রোববার রাতে মেহেদির সাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এ অভিনেত্রী। এতে নজর কেড়েছে অনুরাগীদের। মেহেদির রাতে সুদীপ্তা পরেছিলেন গোলাপি লেহেঙ্গা। সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ। চুল খোলাই রেখেছিলেন। হাতের সঙ্গে  পায়েও মেহেদি দিয়েছিলেন । ঘরোয়া ভাবেই হয়েছিল মেহেদির সব আয়োজন। সেখানে ছিলেন কাছের বন্ধু আর পরিবারের লোকজন।  

rnrn

সুদীপ্তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন,‘কী সুন্দর লাগছে দেখতে। খুব খুশি থেকো তোমরা দুজনে। আগাম শুভেচ্ছা।’
rn 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *