Home / Entertainment / বিয়ের পর কোন সমস্যায় পড়েছিলেন, দীর্ঘদিন পর মুখ খুললেন শাহিদপত্নী মীরা

বিয়ের পর কোন সমস্যায় পড়েছিলেন, দীর্ঘদিন পর মুখ খুললেন শাহিদপত্নী মীরা

বলিউডে শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। বিয়ের ১১ বছর পরও তাদের নিয়ে মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা হয়। বিয়ের পর নাকি অনেকবার কটাক্ষের মুখেও পড়তে হয় শাহিদ-পত্নীকে। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পর যেসব পরিস্থিতি খুব সুখের ছিল না বলে জানিয়েছেন মীরা।

শাহিদপত্নী বলেন, বিয়ের পর প্রথম প্রথম তার অনেকটা সময়েই একাকিত্বে কেটেছে। বাইরে থেকে অনেকের দেখে মনে হতো, তার জীবন যেন রূপকথার মতো। কিন্তু আদতে বাস্তবতা ছিল ভিন্ন। 

তিনি বলেন, সেই সময় অনেকের মনে হতো, আমি কারও সঙ্গে কথা বলছি না, দূরত্ব বজায় রাখছি। কিন্তু কাউকে বোঝাতে পারতাম না, তখন আমার ঠিক কী পরিস্থিতি ছিল। সম্পূর্ণ নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল।

মীরা বলেন, সে সময় তার বন্ধুরা কেউ উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, আবার কেউ বিদেশে চাকরি করতে যাচ্ছে। আর তিনি তখন সংসারজীবন শুরু করেছেন। শাহিদ-পত্নী  বলেন, আমি খুবই একাকিত্বে ভুগতাম। অন্য পরিবেশ। নতুন মানুষ। তবে সময়ের সঙ্গে আমাদেরও পরিবর্তন হয়। পরিণত হয়েছি।

তিনি বলেন, এখন আমার বন্ধুরা বুঝতে পারে, তখন আমার ঠিক কী পরিস্থিতি ছিল। বর্তমানে তার পরিস্থিতি একেবারেই অন্য রকম। তিনি নিজের ব্যবসা শুরু করেছেন। বন্ধুদের সঙ্গে পুরোনো বন্ধুত্ব এখনো অটুট আছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *