Home / Entertainment / বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মীরা

বিয়ের ছবি প্রকাশ করে যা বললেন মীরা

রাজস্থানের জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। মঙ্গলবার দীর্ঘদিনের প্রেমিক ও ব্যবসায়ী রক্ষিত কেজরিওয়ালকে জীবনসঙ্গী করে নিয়েছেন অভিনেত্রী। বিয়ের ছবিও এরই মধ্যে প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা-পরিণীতির বোন মীরা।

rnrn

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন মীরা চোপড়া। বিয়ের ছবিগুলোতে দেখা গেছে, টকটকে লাল রঙের ভারী কাজের বিয়ের লেহেঙ্গা পরে আছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। তাদের মাথার ওপরে পড়ছে ফুলের পাপড়ি।

rnrn

অন্য দুটি ছবিতে দেখা যায়, মালাবদল করছেন নবদম্পতি। ক্যাপশনে মীরা লিখেছেন, ‘এখন চিরকালের জন্য সুখ, মারামারি, হাসি, কান্না এবং সারা জীবনের স্মৃতি। সব জনমে তোমার সঙ্গে।’ সত্যিই তাই, ছবিগুলোতে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল মীরা চোপড়াকে।

rnrn

মীরার বিয়ের ছবি দেখে বর-বধূকে অভিনন্দন জানাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে ১১ মার্চ মীরার মেহেদি, সংগীত এবং ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার তাদের চার হাত এক করে দেন পরিবারের সদস্যরা। পরিবার ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেকেই।

rnrn

মীরার বিয়েতে মা মধু চোপড়া উপস্থিত থাকলেও দেখা যায়নি বোন প্রিয়াঙ্কা চোপড়াকে। এমনকি আরেক বোন পরিণীতি চোপড়াকেও দেখা যায়নি বিয়েতে। এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছিলেন, দুই বোনের সঙ্গে তার দূরত্ব রয়েছে। বলিউডে তাদের কাছ থেকে কোনো সাহায্যও পাননি বলেও জানান এই অভিনেত্রী।

rnrn

‘১৯২০ লন্ডন’, ‘গ্যাঙ অব গোস্টস’ও ‘সেকশন ৩৭৫’–এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন ৩৮ বছর বয়সি মীরা চোপড়া। গত বছর ওটিটি ছবি ‘সফেদ’-এ দেখা গেছে অভিনেত্রীকে।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *