Home / Entertainment / বিয়ের আগে যে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা

বিয়ের আগে যে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াংকা

জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে কাজ করছেন ডোয়েন জনসন তথা দ্য রক, কিয়ানু রিভস্, রিচার্ড ম্যাডেনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে। কর্মজীবনের পাশাপাশি ঢেলে সাজিয়েছেন ব্যক্তিগত জীবনও।

rnrn

সংসার পেতেছেন হলিউডের অন্যতম জনপ্রিয় ও নামজাদা পপ তারকা নিক জোনাসের সঙ্গে। মেয়ে মালতী মেরিকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের প্রাসাদোপম বাড়িতে সুখের সংসার প্রিয়াংকার। নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে ঠিক কেমন ছিল প্রিয়াংকার ব্যক্তিগত জীবন? মুখ খুললেন তারকা নিজেই।

rnrn

কয়েক বছর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রিয়াংকা। সেখানে করণ তাকে প্রশ্ন করেন, তিনি কখনও কোনো সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন কি না। 

rnrn

উত্তর দিতে গিয়ে ইতস্তত বা কোনো রকমের হেঁয়ালি না করে প্রিয়াংকার উত্তর, ‘হ্যাঁ’।

rnrn

পরে আরও পরিষ্কার করে প্রিয়াংকা জানান, এক সময় সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। 

rnrn

নিকের সঙ্গে চারহাত এক হওয়ার আগেই একাধিক চর্চিত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াংকা। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গেও জড়িয়েছিল তার নাম। পরে সেই সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, যে শাহরুখের স্ত্রী গৌরী খান বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। 

rnrn

পরে অবশ্য শাহরুখ প্রতিশ্রুতি দেন যে, আর কোনো কাজ করবেন না প্রিয়াংকার সঙ্গে। সেই থেকে দুজনকে আর এক ছবিতে দেখা যায়নি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *