Home / Entertainment / বিমানবন্দরের লাউঞ্জে চুটিয়ে আড্ডা ভিকি-ক্যাটরিনা-আলিয়ার

বিমানবন্দরের লাউঞ্জে চুটিয়ে আড্ডা ভিকি-ক্যাটরিনা-আলিয়ার

বিমানবন্দরের লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছেন ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। বিমানবন্দরের লাউঞ্জ থেকে সেই ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ দিন আলিয়া একা বিমানবন্দরে প্রবেশের মুখে পাপারাজ্জির লেন্সবন্দি হন। অন্যদিকে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে প্রবেশ করতে দেখা গিয়েছে ভিকি-ক্যাটরিনাকে।

rnrn

আলিয়া নেটফ্লিক্সের ‘TUDUM 2023’ ইভেন্টে যোগদান দিতে ব্রাজিল গিয়েছেন। ভিক্যাট কোথায় গিয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে ভাইরাল ভিডিওতে তিন তারকাকে গল্পে মশগুল থাকতে দেখা গিয়েছে।

rnrn

ভিডিও ভাইরাল হতেই অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করে মন্তব্য করেছেন, অভিনেতা রণবীর কাপুর- আলিয়ার স্বামী এবং ক্যাটরিনার সাবেক প্রেমিকের প্রসঙ্গে নাকি আলোচনা করছিলেন। কারও কারও মন্তব্য, আলিয়া, ক্যাটরিনা এবং ভিকির 'একে অপরের প্রতি উষ্ণ আচরণ সুন্দর লাগছে'।

rnrn

প্রসঙ্গত, বেশ কয়েক বছর একে অপরকে ডেট করেছেন ক্যাটরিনা কাইফ এবং রণবীর কাপুর। আজব প্রেম কি গজব কাহানি (২০০৯), রাজনীতি (২০১০) এবং জগ্গা জাসুস (২০১৭) ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। বিচ্ছেদের পর নিজেদের মতো করে জীবন সাজিয়েছেন তারা।

rnrn

আলিয়া ভাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ রণবীর কাপুর। দম্পতির একমাত্র কন্যা সন্তানের নাম রাহা। অন্যদিকে, ২০২২ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। আলিয়া এবং ভিকি ‘রাজি’ (২০১৮) ছবিতে একসঙ্গে কাজ করেছেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’তে রণবীরের সঙ্গে ভিকিকে দেখা গিয়েছিল।

rnrn

আলিয়া, ক্যাটরিনা এবং ভিকির মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আলিয়া এবং ক্যাটরিনা একসঙ্গে জিম করেন। প্রায়শই তাদের একসঙ্গে ছবিও ভাইরাল হয়। এছাড়াও বলিউড ছবি ‘জি লে জারা’-তে একসঙ্গে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফকে। এই সিনেমাটির পরিচালনা করবেন ফারহান আখতার।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *