Home / Entertainment / বিবাহবার্ষিকীর দিনে যা বললেন মিম

বিবাহবার্ষিকীর দিনে যা বললেন মিম

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের ৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। আজ এই দম্পতি তাদের চতুর্থ বিবাহবার্ষিকী পূর্ণ করলেন। 

এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী সনির সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেছেন এই লাক্স তারকা। ছবি শেয়ার করে সেই পোস্টের ক্যাপশনে এ মডেল ও অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ 

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে, তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট। 

উল্লেখ্য, লাক্স তারকা মিম নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে ইতোমধ্যে বিশেষ জায়গা করে নিয়েছেন। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘আমার আছে জল’, ‘পরাণ’,‘দামাল’, ‘সুলতান’, ‘আমি নেতা হব’ উল্লেখযোগ্য। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *