
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। তিনি পেশাগত জীবন নিয়ে যতটা খোলামেলা বিদ্যা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ততটা নন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি সাধারণত জনসমক্ষে আলোচনা করেন না।
rnrn
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বিদ্যা বালান।
rnrn
তিনি জানান, প্রথম দেখায় সিদ্ধার্থের প্রেমে পড়ে যাননি বিদ্যা। তাদের প্রেমের গল্প বরং অনেকটা লাস্ট স্টোরির মতোই ছিল।
rnrn
বিদ্যা বালান বলেন, সিদ্ধার্থের ব্যাপারে আমার মানসিক সংযোগ ছিল। তবে এটি একটি শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়। তিনি দেখতে খুবই আকর্ষণীয়। আমার চোখে সবচেয়ে সুন্দর পুরুষ সিদ্ধার্থ। সবাই তার জীবনসঙ্গীর মাঝে মা-বাবাকে খুঁজেন। সিদ্ধার্থ ঠিক তেমনই একজন মানুষ। তিনি খুব কেয়ারিং। তার এই বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।
rnrn
হিউম্যানস অব বোম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, আমি আর সিদ্ধার্থ, করণের বাড়িতে একসঙ্গে একটি পার্টিতে গিয়েছিলাম। আমাদের সম্পর্কে মধ্যে করণ কিউপিডের ভূমিকা পালন করেছেন। করণ আমাদের তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এর পর আমি তার বাড়িতে গেলাম। সে সময় আমি একটু লাজুক প্রকৃতির ছিলাম। কিছুক্ষণ পর সিদ্ধার্থও এলো। আমরা তখন একসঙ্গে আড্ডা দিলাম। এভাবেই আমাদের পরিচয় হয়ে গেল।
rnrn
অভিনেত্রী বিদ্যা বালান ও প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর ২০১২ সালের ১৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যাক্তিগত জীবনে তিনি খুবই সুখে আছেন। পেশাদার জীবনেও এ মুহূর্তে নারীকেন্দ্রিক চরিত্রে চুটিয়ে কাজ করছেন এ অভিনেত্রী।
rn
যুগান্তর প্রতিবেদন





