Home / Entertainment / বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার থাকছে বড় চমক

বিটিভির ঈদ আয়োজন ‘আনন্দমেলায়’ এবার থাকছে বড় চমক

ঈদ মানেই আনন্দ। ঈদু মানেই খুশি। আর প্রতিটি ঈদে দর্শকদের
আনন্দ ও খুশিতে মেতে উঠতে
দুটি ম্যাগাজিন অনুষ্ঠান করে থাকে বিটিভি।
আর দর্শকরাও তা দেখতে
মুখিয়ে থাকেন। তবে এবার তারকাবহুল এমনআনন্দমেলাঅনুষ্ঠান আগে কখনো
দর্শকরা দেখেননি।
 

বিটিভি সবসময় ইত্যাদিআনন্দমেলাঅনুষ্ঠান
করে থাকে।
প্রতি বছরই ঈদের দুই অনুষ্ঠানে দেশের বিনোদন জগতের তারকাদের মেলা দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।আনন্দমেলা ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে এবার নতুন এক ইতিহাস। যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য তারকার মেলা বসবে। রুপালি পর্দায় রাজত্ব করার পাশাপাশি এবারই প্রথমআনন্দমেলা নেচেগেয়ে মাত করতে যাচ্ছেন দেশের কিং খান।

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ মামুন মাহমুদের প্রযোজনায় এবারের
আনন্দমেলাপ্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। প্রযোজকরা বলেছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে প্রথমবারের মতো দেখা যাবেআনন্দমেলায়। তিনি তুফানসিনেমার গানের সঙ্গে পারফরম্যান্সের পাশাপাশি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে।

এবারের অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন তিশা। তার সঙ্গে থাকছেন অভিনেতা ইন্তেখাব দিনার। বৈচিত্র্যময় আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্রনুরজাহান’, ‘লায়লীচাঁদসুলতানাকে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিন নৃত্য পরিবেশনা। আর এতে অংশগ্রহণ করেছেন— আনিকা কবির শখ, সামিরা খান মাহি মীম চৌধুরী।
ছাড়া
কাজী নজরুলের আরেকটি গানআমি পূরব দেশের পুরনারী সঙ্গে দলীয় নৃত্যে অংশ নিয়েছেন তিন তারকা।

এবারের আনন্দমেলার আয়োজনে রয়েছে আরও একটি বড় চমক। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনের কণ্ঠে শোনা যাবেআমি রজনীগন্ধা ফুলের মতোশিরোনামের গানটি। সেই সঙ্গে থাকছে ব্যান্ডদল ওয়ারফেজের পরিবেশনা। এ ছাড়া থাকছে সিনেমার গান ফোক গানের সঙ্গে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী দীঘির কোলাজ নৃত্য। ওহে শ্যাম, প্রেমের বাক্স দয়াল গানের কোলাজে নেচেছেন পূজা চেরী। অন্যদিকে দীঘি নেচেছেন মিলন হবে কতদিনে, নেশা লাগিল রে, সোহাগ চাঁদ বদনি গানের সঙ্গে।

আবার ক্রীড়াঙ্গনের তারকাদের অংশগ্রহণে রয়েছে আরেকটি গেম শো। যেখানে অংশ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাব্বির, নারী ক্রিকেট দলের ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আরচার বন্যা আক্তার।

আরও থাকছে গরুর হাট নিয়ে আবু হেনা রনির কৌতুক পর্ব।গুজব’, ‘গরুর হাট’, ‘গ্রীষ্মকালীন ফলটেলিফোন পর্বনিয়ে চারটি মজার নাটিকা। যেখানে অংশগ্রহণ করেছেন জিল্লুর রহমান, কচি খন্দকার, সোহেল খান, শুভাশিস ভৌমিক, শাহীন আলম, এবিএম আজাদ, মেহেদি হাসান তরু শৈলী। সেই সঙ্গে থাকছে দর্শকদের জন্য বিশেষ পর্ব।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *