Home / Entertainment / বিজয়-রাশমিকার বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন সালমান খান

বিজয়-রাশমিকার বিয়ের পরিকল্পনা ফাঁস করলেন সালমান খান

বহুদিন ধরেই দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন। বলা ভালো, বিনোদন জগতে এটি এখন ‘ওপেন সিক্রেট’। নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও আকার ইঙ্গিতে দু’জনেই বুঝিয়ে দিয়েছেন তারা সম্পর্কে রয়েছেন। এই জুটির রসায়নেও মুগ্ধ অনুরাগীরা। 

তাই তাদের প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা? সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন সালমান খান। তার পাশাপাশি ভাইজান এ-ও বলেছেন, রাশমিকা দেখে নিজের তরুণ বয়সের কথা মনে পড়ে যায়।

‘সিকান্দার’ সিনেমাতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা। নায়ক-নায়িকার বয়সে ৩১ বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রচার অনুষ্ঠানে এই প্রসঙ্গে সালমানের মন্তব্য, ‘নায়িকার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনার কিসের সমস্যা? এরপরে রাশমিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তানসন্ততি হবে। তারাও তো বড় হয়ে কাজ করবে। মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে।” 

এই মন্তব্যই বিজয় ও রাশমিকার বিয়ের জল্পনা উসকে দিয়েছে। খুব শীঘ্রই কি বিয়ে করছেন তারা? প্রশ্ন উঠছে অনুরাগীদের মহলে।

রাশমিকা সম্পর্কে সালমান আরও বলেছেন, ‘রাশমিকা নিজের সেরা অভিনয়টা করেছে। ও ‘পুষ্পা ২’-এর জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত শুটিং করতেন। তারপরে রাত ৯টায় আমাদের ছবির শুটিং করতে আসত। সকাল সাড়ে ৬টা পর্যন্ত আমাদের শুটিং চলত। পরের দিন ফের ‘পুষ্পা ২’-এর শুটিং-এ যেত।”

অসুস্থতা নিয়েও কাজের প্রতি একাগ্রতা রেখেছেন রাশমিকা। তাই নায়িকার প্রশংসায় সালমান বলেন, ‘রাশমিকার পা ভেঙে গিয়েছিল। তারপরেও ও ছবির শুটিং করেছে। ওকে দেখে আমার নিজের কথাই মনে পড়ে যায়।’

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *