Home / Entertainment / বিচ্ছেদের দুদিন পর সুখবর দিলেন রাহমান

বিচ্ছেদের দুদিন পর সুখবর দিলেন রাহমান

সবাইকে অবাক করে নিয়ে গত বুধবার ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন অস্কার জয়ী ভারতীয় সুরকার এআর রাহমান। আকস্মিক এই ঘোষণার পর থেকে তাকে নিয়ে নানা খবর ছড়িয়ে পড়েছে। একদিকে যেমন রাহমান ও তার স্ত্রী সায়রা বানুর সম্পর্ক নিয়ে নানা আলোচনা। অন্যদিকে সুরকারের সহশিল্পী মোহিনীর সঙ্গে পরকীয়া নিয়ে গুঞ্জন। 

এমনকি, অনেকেই দাবি করেছেন, গিটার বাদক মোহিনী দের জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন রাহমান। তবে এই নিয়ে মোহিনী বা রাহমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঠিক এরই মাঝে সামাজিক মাধ্যমে নতুন পোস্ট করলেন রাহমান। অনুরাগীদের দিলেন বড় একটি সুখবর।

শুক্রবার রাহমান তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, দক্ষিণী ছবি ‘দ্য গোট লাইফ’-এর আবহসঙ্গীতের জন্য হলিউড মিউজিক অ্যাওয়ার্ডসে সেরার পুরস্কার জিতে নিয়েছেন। এই ছবির গোটা টিমকে এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে এ আর রাহমানের বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই রাহমানের সহশিল্পী মোহিনী দে-ও স্বামী ম্যাকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। নেটদুনিয়ায় এই দুই ঘটনার মধ্যেই যোগ খুঁজে পেয়েছেন। 

এমনকি গুঞ্জন ওঠে মোহিনীর সঙ্গে পরকীয়ার কারণেই রহমানের এই ডিভোর্সের সিদ্ধান্ত। রাহমান ও মোহিনীকে জড়িয়ে বিতর্ক শুরু হতেই এবার মুখ খুললেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। 

সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ‘এসব বিতর্কের কোনো অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রাহমানে ও সায়রার ডিভোর্সের কোনো সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো।”

উল্লেখ্য, ১৯৯৫ সালে রাহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই এই বিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। এই দম্পতির রয়েছে খাদিজা, রাহিমা ও আমিন নামের তিন সন্তান রয়েছে। এর মধ্যে মেয়ে খাদিজার বিয়ে হয়েছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *