Home / Entertainment / বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অভিষেক, ‘ঐশ্বরিয়া আমার সোলমেট’

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অভিষেক, ‘ঐশ্বরিয়া আমার সোলমেট’

দীর্ঘদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহিত সম্পর্ক নিয়ে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অভিষেক নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিজের ‘সোলমেট’ বা ‘আত্মার বন্ধু’ হিসেবে অভিহিত করে বিচ্ছেদের সব গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন এই বলিউড অভিনেতা।

প্রখ্যাত সাংবাদিক সুভাষ কে ঝা-এর সঙ্গে আলাপকালে অভিনেতা তাদের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। ঐশ্বরিয়ার প্রেমে পড়ার সময়কাল স্মরণ করে তিনি জানান, ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমার শুটিং সেটে প্রথম দেখা হলেও, জেপি দত্তের ‘উমরাও জান’ ছবির কাজ করার সময় তিনি ঐশ্বরিয়ার প্রতি ভালোবাসা অনুভব করেন।

অভিষেক বলেন, ‘আমাদের অভিনীত গুরু সিনেমাটি মুক্তির কয়েক মাস পরই আমরা বিয়ে করি। পরিচালক মণিরত্নম আমাদের দুজনের কাছেই খুব বিশেষ একজন মানুষ। আমরা তাকে প্রিয় বন্ধু এবং গডফাদার মনে করি।’

আরও পড়ুন
আরও পড়ুন

স্ত্রীর প্রশংসা করে অভিষেক বলেন, ‘অ্যাশ (ঐশ্বরিয়া) কেবল আমার মেয়ের মা-ই নন, তিনি আমার সোলমেট। আরাধ্যকে সঠিক মূল্যবোধ দিয়ে বড় করে তোলার পুরো কৃতিত্ব তার। আমাদের দাম্পত্য জীবনের ১৯টি বছর স্বপ্নের মতো কেটেছে। সামনে আমাদের বিয়ের ২০তম বার্ষিকী, যা নিয়ে আমার বড় পরিকল্পনা রয়েছে। তবে সেগুলো এখন প্রকাশ করছি না।’

হাস্যরসের ছলে অভিষেক সম্পর্কের একটি ‘টিপস’ প্রকাশ করে বলেন, ‘প্রতি রাতে ঘুমানোর আগে কোনো কারণ ছাড়াই স্ত্রীকে অন্তত তিনবার সরি বলা উচিত।’

এদিকে ঐশ্বরিয়া রাইও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের পারিবারিক উদযাপনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন, যা তাদের মধ্যকার সুসম্পর্কেরই ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বচ্চন পরিবারের অভ্যন্তরীণ কলহ এবং এই তারকা দম্পতির বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা চলছিল। 

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *