Home / Entertainment / বাবা হচ্ছেন হ্যারি পটার!

বাবা হচ্ছেন হ্যারি পটার!

হ্যারি পটার খ্যাত হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ বাবা হতে চলেছেন।

rnrn

ড্যানিয়েল র্যাডক্লিফ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা এরিনের জীবনে এটিই প্রথম সন্তান। খবর হিন্দুস্তান টাইমসের।

rnrn

ড্যানিয়েল র্যাডক্লিফ এবং এরিন ডার্কের জীবনে যে নতুন অতিথি আসছে সেকথা নিজেই অভিনেতা গণমাধ্যমকে রোববার জানিয়েছেন।

rnrn

২০১৩ সালে ড্যানিয়েল এবং এরিন ডার্ক একসঙ্গে কিল ইয়োর ডার্লিংস ছবিতে অভিনয় করেছিলেন। সেই থেকেই তাদের সম্পর্কের শুরু।

rnrn

এরপর কেটে গেছে ১০ বছর। একে অন্যের সঙ্গে ভীষণ আনন্দে কাটছে তাদের সময়। আর এর মধ্যেই এমন খুশির খবর প্রকাশ্যে এলো।

rnrn

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন। তিনি আরও বলেন, 'আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।'

rnrn

এই সুখবর জানিয়ে অভিনেতার এক ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ড্যানিয়েল বাবা হচ্ছে জেনে ভীষণই খুশি। ওর আর এরিনের সম্পর্কটা ভীষণ সুন্দর। আশা করছি ওরা খুব ভালো বাবা মা হবে।

rnrn

সম্প্রতি এই ৩৩ বছরের অভিনেতাকে তার ৩৮ বছরের প্রেমিকার সঙ্গে নিউইয়র্কে দেখা গেছে। সেখানেই ধরা পড়ে এরিনের শরীরে ফুটে ওঠা মাতৃত্বের লক্ষণ। এরপরই অভিনেতা এই খুশির খবর শেয়ার করেন।

অনলাইন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *