
ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। এবার অসুস্থ পরিচালকের কন্যা।
rnrn
গত মাসে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হওয়ায় মোস্তফা সরয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিচালক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও অসুস্থ ফারুকীর কন্যা ইলহাম। পরিচালকের স্ত্রী অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা এমনটি জানিয়েছেন।
rnrn
শনিবার রাতে সমাজমাধ্যমে তিশা একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ইলহামের হাতের উপরে তিশা নিজের হাত রেখে ছবিটি তুলেছেন।
rnrn
ছবি পোস্ট করে তিশা লেখেন- ‘আল্লাহ মানুষের অনেকভাবেই পরীক্ষা নেন। আমার পরিবারেরও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।’
rnrn
জানুয়ারি মাসে পরিবারের সঙ্গে গল্প করতে বসে হঠাৎ অসুস্থ বোধ করেন ফারুকী। তাকে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, পরিচালক ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফেরেন পরিচালক। তিশা জানিয়েছিলেন, চিকিৎসকেরা তার স্বামীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
বিনোদন ডেস্ক
Leave a Reply