Home / Entertainment / বাফটার মঞ্চে শাড়িতে নজর কাড়লেন দীপিকা

বাফটার মঞ্চে শাড়িতে নজর কাড়লেন দীপিকা

ঘোষিত হয়ে গেল বছরের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার ‘বাফটা।’ এ বছর বাফটার মঞ্চেও জয়জয়কার ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমারের। ‘ওপেনহেইমার’ বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ পরিচালক, সেরা চলচ্চিত্র এবং সেরা প্রধান অভিনেতার পুরস্কারসহ সাতটি বাফটা পুরস্কার জিতেছে। পুওর থিংস জিতেছে পাঁচটি বাফটা অ্যাওয়ার্ড।

rnrn

এ বছর বাফটায় হাজির ছিলেন হলিউডসহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সব নামিদামি তারকা। তারকাদের মেলায় হাজির ছিলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকানও। বাফটায় দীপিকা ভারতের প্রতিনিধিত্ব করেছেন শাড়ি পরেই।

rnrn

শাড়িতে তার মোহময়ী লুক নজর কেড়েছে বিশ্ব মিডিয়ার। বাঙালি ডিজাইনার সব্যসাচীর তৈরি শিমারি শাড়ি ও ব্যাকলেস ব্লাউজ, চুলে মেসি বান, চোখে মোটা কাজল পরিহিত দীপিকা আলো ছড়িয়েছেন বাফটার রেড কার্পেটেও। লন্ডনের ‘রয়াল ফেস্টিভাল হল’-এর লাল গালিচায় অভিনেত্রীর হাঁটার সেই ছবি-ভিডিও রীতিমতো ভাইরাল এখন। 

rnrn

প্রথমবারের মতো বাফটার মঞ্চে যান তিনি। এবারের বাফটার সঞ্চালনা করেছেন ব্রিটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে তার সঙ্গে যোগ দেন দীপিকা পাড়ুকান। উপস্থাপক হিসেবে মঞ্চে আরো হাজির ছিলেন হিউ গ্রান্ট, দুয়া লিপার মতো তারকারা। তাদের মাঝেই দীপিকার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে সবার।

rnrn

রোববার (১৮ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের লন্ডনের রয়াল ফেস্টিভাল হলে অনুষ্ঠিত হয় এ বছরের বাফটা আয়োজন।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *