Home / Entertainment / বানসালির কোনো নীতি-আদর্শ নেই, এ কেমন কথা কারিনার

বানসালির কোনো নীতি-আদর্শ নেই, এ কেমন কথা কারিনার

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বরাবরই সজাসাপ্টা কথা বলেন। যিনি ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত। সেই তিনি ক্যারিয়ারের শুরুতেই প্রকাশ্যে বলে বসেছিলেন— সালমান খান খারাপ অভিনেতা। আর সঞ্জয় লীলা বানসালিকেও ছাড়েননি অভিনেত্রী। অভিনয়জীবনের শুরুর দিকেই তাকে নিয়ে বলেছিলেন— কোনো নীতি-আদর্শ নেই। বিভ্রান্ত লোক! কিন্তু প্রথম সারির পরিচালককে নিয়ে এ কেমন মন্তব্য করলেন অভিনেত্রী?

আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গেছে, এক সাক্ষাৎকারে পরিচালকের অপেশাদারিত্বের কথা উল্লেখ করে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বলেন, সঞ্জয় লীলা বানসালি একজন বিভ্রান্ত পরিচালক। ওর কথার দাম নেই। ওর জীবনে কোনো নীতি ও আদর্শ নেই। 

কারিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তার প্রথম পছন্দ ছিলেন কারিনাই। কিন্তু সেই সময় অভিনয়জগতে পা রাখতে চাননি অভিনেত্রী। তার পর ঐশ্বরিয়াকে বেছে নিয়েছিলেন নায়িকার চরিত্রে। এর পরে কারিনাকে ‘দেবদাস’ ছবির প্রস্তাব দেন এ পরিচালক। প্রাথমিকভাবে রাজি হননি কারিনা। তার মনে হয়েছিল— ‘পারু’ চরিত্রটির জন্য তিনি মানানসই নন। তবে পরে সিদ্ধান্তে বদল আনেন অভিনেত্রী। চুক্তিপত্রে স্বাক্ষরও করে ফেলেন। কিন্তু তারপর যে ঘটনাটি ঘটে তা কল্পনাও করেননি কারিনা কাপুর।

ছবির জন্য ফটোশুটের পর কারিনা জানতে পারেন, ‘দেবদাস’ ছবি থেকে তাকে বাদ দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। তার পরিবর্তে ঐশ্বরিয়াকে চূড়ান্ত করেছেন ‘পারু’ চরিত্রের জন্য। এ ঘটনার পর রাগে ফেটে পড়েন অভিনেত্রী। 

কারিনা কাপুর বলেন, আগামী দিনে যদি রাজ কাপুর ও গুরু দত্তের নামের পাশে সঞ্জয়ের নাম আসে তা-ও আমি ওর সঙ্গে ছবি করব না। এমনকি আমার হাতে যদি কোনো কাজ না-ও থাকে, আমি যদি ফ্লপ নায়িকা হই তা-ও করব না। ওর ছবি থেকে আমি এমনিতেও কোনো অনুপ্রেরণা পাইনি।

আন্তর্জাতিক ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *